কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ইলামবাজারের অনুষ্ঠান থেকে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী
/ Mar 16, 2026

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ইলামবাজারের অনুষ্ঠান থেকে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার, বীরভূমের ইলামবাজারের পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । সরাসরি প্রশ্ন ছুড়ে তিনি বলেন, “বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিচ্ছে, অথচ উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে বড় বড় দুর্নীতির বিরুদ্ধে কতটা ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র?বড় বড় চোর তো উত্তরপ্রদেশ-রাজস্থানে বসে আছে! সেখানে কটা টিম গেছে?”সব বিষয়েই দেশের মধ্যে এগিয়ে বাংলা। কেন্দ্রের স্বীকৃতিতেই দেশের সেরা হয়েছে বাংলার বিভিন্ন প্রকল্প। তার পরেও বারবার প্রাপ্য টাকা আটকে রেখে বঞ্চনা করছে কেন্দ্রের মোদি সরকার। এই নিয়ে বাংলা থেকে দিল্লি সর্বত্র আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না-আন্দোলনে সামিল হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন, ইলামবাজারের পরিষেবা প্রদান মঞ্চ থেকে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, “বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিচ্ছে, অথচ উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে বড় বড় দুর্নীতির বিরুদ্ধে কতটা ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র?”পর পর পাঁচ বছর একশো দিনের কাজে, গ্রামীণ রাস্তা নির্মাণে বাংলা দেশে সেরা হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সেই হিংসা থেকেই গত তিন বছর ধরে কেন্দ্র বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে। এর পরেই কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “হিংসার কোনও ওষুধ নেই! ওরা বলে বাংলায় চুরি হয়েছে, অথচ বড় বড় চোর তো উত্তরপ্রদেশ আর রাজস্থানে বসে আছে। সেখানে কটা টিম গেছে? মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থানে যখন মহিলাদের পুড়িয়ে মারা হয়, তখন কটা কমিশন যায়? বাংলায় টিকটিকি কামড়ালেও কেন্দ্রীয় দল এসে পড়ে।” তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “বিষাক্তদের থেকে দূরে থাকুন, এরা ভয়ঙ্কর”।এদিন ফের ডবলইঞ্জিনের রাজ্যে বাংলাভাষীর উপর অত্যাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, “বাংলা ভাষা বলার জন্য যখন অত্যাচার হচ্ছে, তখনও তো কোনও কমিশন আসে না। যত দোষ নন্দঘোষ! বাংলা উন্নতি করছে, তাই বাংলাকে শাস্তি দিচ্ছে কেন্দ্র।” সোমবারের পরে মঙ্গলবারও পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বলেন, “আপনারা ফিরে আসতে চাইলে ফেরানোর সব ব্যবস্থা সরকারের। আপনাদের পরিবার, ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করা, রেশন, সহ সব ব্যবস্থা আমরা করে দেব।”নরেন্দ্র মোদির ভুয়ো প্রতিশ্রুতিকে কটাক্ষ করে মমতা বলেন, “ভোটের সময় বলে সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেব, আর ভোট চলে গেলে বলে মারব। এটাই তো তোমাদের নীতি?” তীব্র হুঙ্কার দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভিক্ষে চায় না, বাংলার মাথা নীচু করে বাঁচবে না। বাংলা লড়তে জানে, লড়াই করে বাংলা মাথা উঁচু করেই বাঁচবে।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।