ঝাড়খন্ডে স্কুলে দেরিতে আসায় কঠিন শাস্তি চার ছাত্রীর,ভর্তি হাসপাতালের আইসিইউতে
/ Feb 01, 2026

ঝাড়খন্ডে স্কুলে দেরিতে আসায় কঠিন শাস্তি চার ছাত্রীর,ভর্তি হাসপাতালের আইসিইউতে

স্কুলে ঢুকতে দেরি হয়েছে। আর সেই অপরাধে চার পড়ুয়াকে ২০০ বার করে কান ধরে ওঠবোস করতে বলা হল! এই বিষম শাস্তির মুখে পড়ে জ্ঞান হারান স্কুলের চার ছাত্রী। এর জেরে চার ছাত্রীকেই ভর্তি করতে হয়েছে হাসপাতালে। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে বগোদরের কস্তুরবা গাঁধী গার্লস স্কুলের ঘটনা । বর্তমানে ঝাড়খণ্ডে হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ওই চার ছাত্রী। স্থানীয় সূত্রে খবর, জামশেদপুরের MGM হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছে তারা। দশম শ্রেণির ওই চারজন ছাত্রী সোমবার স্কুলে ঢুকতে দেরি করে। পরিবারের যদিও দাবি, খুব বেশি দেরি হয়নি। মিনিট পাঁচেক দেরিতে স্কুলে ঢুকেছিল ওই চারজন। শাস্তি হিসেবে তাদের প্রত্যেককে ২০০ বার কান ধরে ওঠবোস করতে বলা হয়। ২০০ বার কান ধরে ওঠবোস করে ওই চার পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। বমি শুরু করে আর তারপর একটা সময় পর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। প্রথমে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় তবে পরিস্থিতি গুরুতর বুঝেই স্থানান্তরিত করা হয় MGM হাসপাতালে।জেলার শিক্ষা আধিকারিক জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। যে শিক্ষক বা শিক্ষিকা এমন শাস্তি দিয়েছেন তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। জানা গিয়েছে, শ্রাবণ মাসের সোমবারে উপোস করেছিল দুই পড়ুয়া। তারপর তাদের ২০০ বার ওঠবোস করানো হয়। এর ফলেই তারা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি সামনে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।