শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি ফাঁস যোগীরাজ্যে ! ২০০ জনেরও বেশি জাল ডিগ্রিধারী শিক্ষকের চাকরি
/ Feb 01, 2026

শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি ফাঁস যোগীরাজ্যে ! ২০০ জনেরও বেশি জাল ডিগ্রিধারী শিক্ষকের চাকরি

শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড়সড় দুর্নীতি ফাঁস যোগীরাজ্যে। উত্তর প্রদেশের স্পেশাল অপারেশন গ্রুপ শারীরিক শিক্ষা স্নাতক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২-এর সাথে সম্পর্কিত জাল শারীরিক শিক্ষা স্নাতক (বি পিইড) ডিগ্রির একটি বিশাল কেলেঙ্কারি ফাঁস করেছে। ২০৩ জন নিযুক্ত প্রার্থীর মধ্যে ২০২ জনই শিকোহাবাদের জেএস বিশ্ববিদ্যালয় থেকে তৈরী করা জাল মার্কশিট ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এসওজি এএসপি ধর্মরাম গিলা এই গোটা তদন্তের নেতৃত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের সার্ভার লগ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে বলে জানা গিয়েছে। তদন্তে জানা গিয়েছে, জেএস বিশ্ববিদ্যালয় বি.পি.এড কোর্সে প্রতি শিক্ষাবর্ষে মাত্র ১০০টি আসনের জন্য স্বীকৃত, অথচ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি উল্লেখ করে সরকারি চাকরির জন্য আবেদন করেছেন ২০৮২ জন প্রার্থী। এই বিশাল অসঙ্গতি প্রকাশ্যে আসতেই শুরু হয় তদন্ত। ২৫ জন প্রার্থী দাবি করেছেন যে তারা অন্যান্য প্রতিষ্ঠান থেকে তাদের বি পিইড কোর্স শেষ করেছেন। কিন্তু যাচাইয়ের জন্য জেএস বিশ্ববিদ্যালয়ের মার্কশিট জমা দিয়েছেন। ৯ জন ব্যক্তি সম্পূর্ণ জাল মার্কশিট জমা দেয় বলে অভিযোগ। ৪৩ জন প্রার্থী ২০২০-২০২২ শিক্ষাবর্ষের ডিগ্রি জমা দিয়েছিলেন, যদিও পরীক্ষাটি ২৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখে হয়। এর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে ঠিক কিভাবে দুর্নীতি বাসা বেঁধেছে রাজ্য জুড়েই। ২০৩টি মার্কশিটের মধ্যে, শুধুমাত্র কুলরাজ সিংয়ের মার্কশিট আসল বলে দেখা গিয়েছে। এসওজি জাল মার্কশিট তৈরি ও বিতরণে দালালদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে। জেএস বিশ্ববিদ্যালয়ের সার্ভার ব্যাকআপ থেকে প্রাপ্ত ডিগ্রি প্রিন্টিং ডেটা গোটা কারসাজির বিষয়টি আরও সুনিশ্চিত করেছে। জেএস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং জড়িত ১৬৫ জন প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রস্তুতি নিচ্ছে তদন্তকারীরা। ১৬৬ থেকে ২০২ নম্বরের ক্রমিক সংখ্যার তালিকাভুক্ত আরও ৩৭ জন প্রার্থীর বিরুদ্ধে ইতিমধ্যেই পূর্ববর্তী মামলায় ডামি প্রার্থী পাঠানোর অথবা জাল নথি ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।