বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টস প্রযোজিত স্টার জলসার ‘চিরসখা’। ধারাবাহিকে কমলিনী আর স্বতন্ত্রর প্লেটোনিক লাভে তৃতীয় ব্যক্তির প্রবেশে তাঁদের বন্ধুত্বের মাঝে জটিলতা তৈরি হয়েছে। সিরিয়ালের নানা ক্লাইম্যাক্স থেকে প্রেম বিরহের দৃশ্যে গানের প্রয়োজন পড়লেই বাজছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান। মুখ্যমন্ত্রীর কথায় সুরে বেশ কয়েকটি গান বাজছে এই সিরিয়ালে। যা বাংলা ধারাবাহিকের ইতিহাসে সম্ভবত প্রথম এবং একই সঙ্গে বৈপ্লবিক ঘটনাও বটে।
সম্প্রতি, ২৪ জুলাই উত্তমকুমারের প্রয়াণ দিবসে মহানায়ক পুরস্কার অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেন, আজকাল বাংলা সিরিয়ালে হিন্দি গান বাজে। যা বেশ শ্রুতিকটু। তবে এটাও বলেন ইন্ডাস্ট্রিতে একমাত্র লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালে রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা গান বিভিন্ন দৃশ্যে বাজানো হয়।
তবে বর্তমানে লীনা গঙ্গোপাধ্যায়ের ‘চিরসখা’ সিরিয়ালে বাজছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান। বিশেষত কমলিনী অপরাজিতা ঘোষদাশ ও তার নতুন ঠাকুরপো সুদীপ মুখোপাধ্যায়ের আবেগঘন দৃশ্যগুলিতে বাজছে মুখ্যমন্ত্রীর গান।প্রযোজক-লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ” মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি গান আমাদের ‘চিরসখা’ সিরিয়ালে ব্যবহার করা হচ্ছে। ওঁর তিন চারটি গান ফিরে ফিরে বারবার বাজানো হচ্ছে সিরিয়ালে। সঙ্গে রবীন্দ্রনাথের গান সহ আরও নানা বাংলা গান ব্যবহার করেছি আমরা। কী গান বাজানো হবে তা শুধুমাত্র আমরা একা ঠিক করি না। চ্যানেলও সিদ্ধান্ত নেয়। স্টার জলসা চ্যানেল ও আমাদের যৌথ সিদ্ধান্তে ব্যবহার করা হচ্ছে গানগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গানগুলি ইন্দ্রনীল সেন ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা গেয়েছেন। দৃশ্যের সঙ্গে মানানসই গান হলেই তবে আমরা ব্যবহার করছি। দর্শকদের ভাল লাগলেই আমরা খুশি।’

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার









