সপ্তাহের শুরুতেই দুর্যোগের ভ্রুকুটি! দক্ষিণ থেকে উত্তরের আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
/ Feb 01, 2026

সপ্তাহের শুরুতেই দুর্যোগের ভ্রুকুটি! দক্ষিণ থেকে উত্তরের আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভরা শ্রাবণ মাসে বৃষ্টির বিরাম নেই। গত কয়েক দিনের টানা বর্ষণের পর কলকাতার আকাশ এখনও মেঘলা। রবিবার রাতেও বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও কিছু দিন বৃষ্টি চলবে। কারণ মধ্যপ্রদেশের উপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। সমুদ্রেও মৎস্যজীবীদের গতিবিধির দিকে নজর রাখা হয়েছে।মৌসুমী অক্ষরেখা প্রভাবে সপ্তাহের শুরুতেই ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তরের তিন জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জুলাইয়ের শেষের বৃষ্টির রেশ বজায় থাকবে অগাস্টের শুরুতেও।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমী অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়েই। ফলে সোম, মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগণা, নদিয়া, মূর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি জেলায়। উত্তরবঙ্গের তিন জেলা – মালদহ, দক্ষিণ দিনাজপুর ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।একইভাবে বৃষ্টিতে ভিজবে মঙ্গলবারও। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দুই চব্বিশ পরগণা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে। দক্ষিণের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলেও রেহাই নেই উত্তরের জেলাগুলির। উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে।বুধবারও ভারী বৃষ্টি হবে দক্ষিণের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কিছু অংশে। অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি কমার পূর্বাভাস। সেই সঙ্গে বুধবার থেকে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির কমার বার্তা দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতাতেও সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।