বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ‘হেনস্তা’য় উদ্বিগ্ন আন্তর্জাতিক সংস্থাও! সোশাল মিডিয়ায় পোস্ট করে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী
/ Mar 19, 2026

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ‘হেনস্তা’য় উদ্বিগ্ন আন্তর্জাতিক সংস্থাও! সোশাল মিডিয়ায় পোস্ট করে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী

বাংলার বাইরে বাঙালি ‘হেনস্তা’র বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহলও। এবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করল নিউ ইয়র্কের এক মানবাধিকার সংস্থা। তাদের এক রিপোর্টে বিষয়টি প্রকাশ্যে এসেছে। তাতে উল্লেখ, ভারতের বাংলাভাষী লোকজনের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার এবং অবৈধভাবে থাকার অভিযোগে ফেরত পাঠানো হচ্ছে। বলা যায়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভাষা সন্ত্রাস ও বাঙালি বিদ্বেষ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকেই কার্যত সিলমোহর দিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’। আর এই রিপোর্ট সামনে আসতেই, শনিবার সোশ্যাল মিডিয়ায় তা তুলে ধরে ফের তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, যা এতদিন ধরে বলেছি, তাই এবার আন্তর্জাতিক মঞ্চেও উঠে এল। বাংলা ভাষাভাষী মানুষদের টার্গেট করা হচ্ছে বিজেপির সরাসরি মদতে। হিউম্যান রাইটস ওয়াচ-এর রিপোর্টে বলা হয়েছে, অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, ওড়িশার মতো একাধিক রাজ্যে বাংলা ভাষাভাষী বহু ভারতীয় নাগরিককে বেআইনিভাবে বিদেশি ঘোষণা করে দেশ থেকে তাড়ানোর চেষ্টা চলছে। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নীতির ভিত্তিতেই এই ‘দেশান্তর প্রক্রিয়া’ চলছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, এটা শুধু নিন্দনীয় নয়, সাংবিধানিক অপরাধ। বিজেপি ভাষার নামে বিভাজনের রাজনীতি করছে। এটা ভারতের পক্ষে আন্তর্জাতিক লজ্জা। হিউম্যান রাইটস ওয়াচ-এর এশিয়া ডিরেক্টর এলেইন পিয়ারসনের বক্তব্যও সামনে এনেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘‘বাংলা ভাষাভাষী বহু ভারতীয়কে বেআইনিভাবে বিতাড়িত করা হয়েছে। প্রশাসনের যুক্তি—তারা অনিয়মিত অভিবাসী, এই কথা একেবারেই গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, বাংলায় এর বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।