অনিল আম্বানির সংস্থার একিধিক ঠিকানায় ইডির হানা
/ Feb 01, 2026

অনিল আম্বানির সংস্থার একিধিক ঠিকানায় ইডির হানা

শিল্পপতি অনিল অম্বানীর সংস্থার একাধিক ঠিকানায় হানা দিল ইডি। বৃহস্পতিবার মুম্বইয়ে অনিলের সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ঠিকানায় যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।অনিল আম্বানির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একাধিক এফআইআরের ভিত্তিতে দিল্লি ও মুম্বই-সহ মোট ৩৫টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, অনিল আম্বানির সংস্থাগুলির বিরুদ্ধে টাকা তছরুপ ও আর্থিক প্রতারণার অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই ৫০টিরও বেশি সংস্থা ও ২৫ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তে দেখা গিয়েছে অনেক ঋণই দেওয়া হয়েছে সংস্থার আর্থিক অবস্থা যাচাই না করে, একাধিক কোম্পানির ডিরেক্টর ও ঠিকানা একই ছিল, ঋণ অনুমোদনের নথিতে বহু গুরুত্বপূর্ণ কাগজ পাওয়া যায় নি, শেল কোম্পানিতে টাকা পাঠানো হয়েছে, ‘লোন এভারগ্রিনিং’-এর মাধ্যমে পুরনো ঋণ মেটাতে নতুন ঋণ দেওয়া হয়েছে। ইডির এই তদন্তে সহায়তা করছে সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI), ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক (NHB),ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি (NFRA),ব্যাঙ্ক অফ বরোদা। সেবি নিজেদের তরফে রিপোর্টে রিলায়্যান্স হোম ফিনান্স লিমিটেডের বিরুদ্ধে বড়সড় অনিয়মের কথা জানিয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে কর্পোরেট ঋণ ছিল ৩,৭৪২ কোটি টাকা, কিন্তু সেটাই ২০১৮-১৯-এ তা বেড়ে দাঁড়ায় ৮,৬৭০ কোটিতে।প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে পরিকল্পিত প্রতারণা চক্রের মাধ্যমে ব্যাঙ্ক, লগ্নিকারী সংস্থা এবং সাধারণ মানুষের বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে। ইডি-র তরফে দাবি করা হয়েছে, সংস্থাগুলিকে ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ ঋণ পাইয়ে দিতে ব্যাঙ্কের শীর্ষ আধিকারিকদের ঘুষ দেওয়া হয়েছিল। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্কের তরফে অনিলের সংস্থা রাগা গ্রুপের বেশ কয়েকটি কোম্পানিকে প্রায় ৩,০০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়। এই ঋণ দেওয়ার আগে ইয়েস ব্যাঙ্কের তৎকালীন প্রোমোটাররা নিজেদের ব্যক্তিগত সংস্থাগুলিতে টাকা পেয়েছিলেন, যেটি একটি বেআইনি ‘কুইড প্রো কো’ চুক্তি ছিল। তার ফলেই ইয়েস ব্যাঙ্কের সেই সময়ের প্রোমোটার ও সিনিয়র আধিকারিকদের ভূমিকা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তারা ব্যক্তিগত লাভের জন্য এই ঋণ অনুমোদন করেছেন বলেই মনে করা হচ্ছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।