ওড়িশায় আবারও গণধর্ষণ ! হকি প্রশিক্ষণের বাহানায় চার কোচের লালসার শিকার নাবালিকা হকি খেলোয়াড়
/ Mar 15, 2026

ওড়িশায় আবারও গণধর্ষণ ! হকি প্রশিক্ষণের বাহানায় চার কোচের লালসার শিকার নাবালিকা হকি খেলোয়াড়

আবারও সেই ওড়িশা!বিজেপির ডবল ইঞ্জিন সরকার এসেছে মাত্র এক বছর এক মাস ওড়িশায় । আর তার মধ্যে প্রতিদিন অন্তত একটি করে ধর্ষণ বা গণধর্ষণ স্পষ্ট করে দিচ্ছে বিজেপি শাসিত ওড়িশায় নারীর বিপজ্জনক পরিস্থিতির বিষয়টি।প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সময়ে দেশের হকি মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থানে ছিল ওড়িশা। এবার সেই হকির ক্ষেত্রেই ঘটল গণধর্ষণের মতো লজ্জাজনক ভয়ংকর ঘটনা। কোচেদের লালসার শিকার হল এক নাবালিকা হকি খেলোয়াড়। প্রশিক্ষকদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনেছেন ওই নাবালিকা।

প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সময়ে ওড়িশার বিভিন্ন জায়গায় হকি প্রশিক্ষণের ব্যাপক সুযোগ তৈরি হয়েছিল। ফলে প্রতিভাবান ওড়িয়া কিশোর কিশোরীরা বর্তমানে হকিতে আকৃষ্ট। সেই আকর্ষণই সর্বনাশ ঘটালো ১৫ বছরের এক নাবালিকার।

অভিযোগ ওড়িশার জাজপুর জেলায় চার হকি প্রশিক্ষক গণধর্ষণ করে ওই নাবালিকাকে। ৩ জুলাই স্থানীয় একটি স্টেডিয়ামে প্রশিক্ষণ শেষ হওয়ার পর নাবালিকাকে একটি লজে ডিনারে আমন্ত্রণ জানায় অভিযুক্ত চারজন। তাদের বয়স আনুমানিক ৩০-এর কাছাকাছি। সেই লজে গণধর্ষণের পর নাবালিকাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়। ফলে অভিযোগ দায়ের করতে আসেনি ওই নাবালিকা।

পরে অভিযোগ দায়ের হলে নাবালিকার অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্ত প্রশিক্ষককে আটক করেছে ওড়িশা পুলিশ। আদালতে নাবালিকার গোপন জবানবন্দী নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়েরও হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ওড়িশার বালেশ্বরের এক কলেজে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে কলেজেরই এক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে। ওই ঘটনায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন ছাত্রী। তার পরে পুরীতে এক নাবালিকার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। প্রায় ৭৫ শতাংশ দগ্ধ অবস্থায় ওই কিশোরী এখনও দিল্লি এমসে চিকিৎসাধীন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার এক হকি খেলোয়াড়কে গণধর্ষণের অভিযোগ উঠল ওড়িশায়।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।