ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত অন্তত ১৯ জন, দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ৫০
/ Feb 01, 2026

ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত অন্তত ১৯ জন, দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ৫০

বাংলাদেশের ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান। ভেঙে পড়ার পরেই তাতে আগুন ধরে যায়।প্রত্যেক দিনের মতো সোমবার স্কুল চলছিল। তখনও স্কুল শেষ হয়নি। কোনও কোনও ক্লাসে চলছিল শেষ পিরিয়ড। তার মধ্যেই বিকট শব্দ। তার পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের একাংশ। আকস্মিক এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১৯ জন। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৫০ জনেরও বেশি। দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী। ধ্বংসস্তূপের মধ্যে এখনও কতজন আটকে রয়েছে তার সঠিক হিসাব মেলেনি। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড়েছিল। তার পরেই সেটি ভেঙে পড়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর। এমনটাই জানানো হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের তরফে। স্কুলটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় কত জন আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে প্রশাসন। ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সেই দেশে।বাংলাদেশের বায়ুসেনার তরফে জানানো হয়েছে, তাদের এফ-৭ বিমানটি ভেঙে পড়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হত ওই বিমানটি। তবে কী ভাবে সেটি ভাঙল বা বিমানের পাইলট বেরিয়ে আসতে পেরেছেন কি না, তা নিয়ে বিশদে কিছু জানায়নি বাংলাদেশের বায়ুসেনা। দমকল বিভাগের আধিকারিক জানিয়েছেন, মাইলস্টোন স্কুলের ক্যান্টিনের ছাদে বিমানটি ভেঙে পড়েছে। সেখানে কাজ করছে দমকলের তিনটি ইউনিট। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আইনশৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে, সে জন্য মোতায়েন করা হয়েছে বিজিবি। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আহত চার জনকে হেলিকপ্টারে চাপিয়ে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের অ্যাম্বুল্যান্সে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক জন পড়ুয়াকে সেনাজওয়ানেরা কোলে নিয়ে হাসপাতালে পৌঁছে দেন।ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের বেশিরভাগই পড়ুয়া। হাসপাতালের তরফে আহতদের নামও প্রকাশ করা হয়েছে। উত্তরার ওই মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনের বাইরে জড়ো হয়েছেন উদ্বিগ্ন অভিভাবকেরা। সেই স্কুলের শিক্ষক সবুজ মিয়াঁ সেদে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিমানটি যখন ভবনে ভেঙে পড়ে, তখন স্কুল ছুটির সময়। বেশ কিছু পডুয়া স্কুলের ভিতরেই ছিল। অনেক অভিভাবকই উদ্বেগ প্রকাশ করেছেন। ফেরদৌসি বেগম নামে এক অভিভাবিকা জানিয়েছেন, তাঁর কন্যা স্কুলের ভিতরে আটকে রয়েছে। তার সঙ্গে এখনও কোনও যোগাযোগ করতে পারেননি। অন্য এক অভিভাবক লাকি আখতার জানিয়েছেন, তাঁর দুই সন্তান এই স্কুলে পড়ে। বড় জন নিরাপদে স্কুল থেকে বার হতে পারলেও ছোট জন এখনও আটকে রয়েছে।এই ঘটনায় সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন ইউনূস। তিনি জানিয়েছেন, এই ঘটনায় ঢাকার ওই স্কুল, তার শিক্ষক এবং পড়ুয়াদের যে ক্ষতি হয়েছে, তা ‘অপূরণীয়’। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন ইউনূস।প্রসঙ্গত, গত জুন মাসে ভারতের অহমদাবাদের মেঘানি নগরে চিকিৎসকদের হস্টেলের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ওই দুর্ঘটনায় প্রাণ হারান ২৬০ জন। লন্ডনের অদূরে গ্যাটউইক যাচ্ছিল সেটি।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।