বৈষ্ণোদেবীর পথে ভয়ঙ্কর দুর্ঘটনা! পাহাড় থেকে গড়িয়ে পড়ল পাথর, হুড়োহুড়িতে আহত একাধিক
/ Feb 01, 2026

বৈষ্ণোদেবীর পথে ভয়ঙ্কর দুর্ঘটনা! পাহাড় থেকে গড়িয়ে পড়ল পাথর, হুড়োহুড়িতে আহত একাধিক

আবার বিপদ বৈষ্ণোদেবী যাওয়ার পথে। ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হলেন তীর্থযাত্রীরা। দুর্ঘটনার ফলে আতঙ্কিত পর্যটকরা। এখনও ধাক্কা সামলে উঠতে পারছেন না আহতরা। বৈষ্ণোদেবীর যাত্রাপথে বেশ কয়েকদিন ধরেই চলছে প্রবল বৃষ্টি । তার জেরে আলগা হয়েছে পাহাড়। সোমবার সকাল ৮:৫০ নাগাদ বাণগঙ্গার কাছে হঠাৎই পাহাড় থেকে হুড়মুড়িয়ে নেমে আসে পাথর। এখান থেকেই বৈষ্ণোদেবীর যাত্রা শুরু হয়। এখানেই ঘোড়াওয়ালারা দাঁড়িয়ে থাকেন। যাঁরা ঘোড়ায় চড়ে তীর্থস্থানে পৌঁছতে চান, তাঁদের এখানেই করতে হয় দরদস্তুর। সেখানেই পাহাড়ের আলগা হয়ে যাওয়া চাঙড় গড়িয়ে রাস্তায় নেমে আসে।এএনআই সূত্রের খবর, দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদেরই একজনের পরিবারের সদস্য জানালেন, “ আমরা বৈষ্ণো দেবী মন্দির দর্শন করতে যাচ্ছিলাম। সকালে আমরা ঘোড়ার টিকিট বুক করছিলাম। তখনই এই ঘটনাটি ঘটে। প্রথমে উপর থেকে পাথর পড়ছিল। তারপর হঠাৎ ভূমিধস নামে। সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায়। পদদলিত হওয়ার উপক্রম হয়। আমার মায়ের পা ভেঙে গিয়েছে।” পুলিশ সূত্রের খবর, আহতদের কাটরার সিএইচসি (কমিউনিটি হেলথ সেন্টার) তে ভর্তি করা হয়েছে। স্থানীয় উদ্ধারকারীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া চার তীর্থযাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। এখন রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। অন্যান্য তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চলছে । পুলিশ আধিকারিকরা ভক্তদের সতর্ক থাকার এবং আবহাওয়ার দফতরের পরামর্শ অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।