প্রতিবেশী রাজ্য অসমে বেছে বেছে বাঙালিদের চিহ্নিত করে হেনস্থা করা হচ্ছে। বাঙালি হলেই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। নিজেদের অস্তিত্ব রক্ষায় বাঙালিদের সেখানে প্রাণও দিতে হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজে বাঙালিদের চিহ্নিত করে বিদেশি তকমা লাগানোর বার্তা দিয়েছেন। কাজেও তেমনটাই করেছেন। এই মাত্রাছাড়া বাঙালি বিদ্বেষ নিয়ে এবার অসমের বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা মাতৃভাষাকে ভালোবাসেন তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।অসমের বাঙালি বিদ্বেষকে মাত্রা ছাড়ানো বলে তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দেশের দ্বিতীয় সর্বাধিক কথিত ভাষা বাংলা, অসমেও দ্বিতীয় সর্বাধিক কথিত ভাষা। যে মানুষজন অন্য ভাষা ও ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান করে নিজেদের মাতৃভাষাকে সম্মানের সঙ্গে তুলে ধরার জন্য নিপীড়ন সহ্য করছেন, তাঁদের হুমকি দেওয়া বৈষম্যমূলক আচরণ ও সংবিধান বিরোধী।এই বিদ্বেষ এর বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর আহ্বান, অসমে বিজেপির বিভেদের রাজনীতি সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে এবং অসমের মানুষ প্রতিরোধ গড়ে তুলবেই। আমি প্রতিটি নির্ভীক মানুষের পাশে দাঁড়াই যাঁরা নিজেদের ভাষার সম্মান, নিজেদের পরিচয় এবং প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য লড়াই চালাচ্ছেন।

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার









