কাজের ফাঁকে ভিন্ন রূপে ধরা দিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা
/ Feb 01, 2026

কাজের ফাঁকে ভিন্ন রূপে ধরা দিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা

ব্রাত্য বসু, কুনাল ঘোষরা আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁরা যখন রাজনীতির মঞ্চে ছেড়ে রুপোলি পর্দায় নিজেদের করিশ্মা দেখাতে যান, তখন তাঁদের নিয়ে জনমানসে যে বাড়তি আকর্ষণ তৈরি হবে তা বলাই বাহুল্য। সম্প্রতি কুনাল ঘোষের সিনেমায় অভিনয়ের খবর প্রকাশ্যে আসে। এবার ফিল্মি দুনিয়ায় পা রেখেই হইচই ফেলে দিয়েছিলেন কুণাল ঘোষ। অরিন্দম শীলের রাজনৈতিক থ্রিলার ‘কর্পূর’-এ তৃণমূল মুখপাত্রকে দেখা যাবে বামনেতার চরিত্রে। এখবর চাউর হওয়ার পর থেকেই কৌতূহলী দর্শক। বিশিষ্ট বামনেতা অনিল বিশ্বাসের চরিত্রে ঠিক কেমন লাগবে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদককে? সম্প্রতি লুক প্রকাশ্যে এনে হাজারো কৌতূহলের অবসান ঘটিয়েছেন কুণাল ঘোষ নিজেই। এবার ‘কর্পূর’-এর সেট থেকে আরও চমক দিলেন নেতা-অভিনেতা।লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় হাতেখড়ি। অতঃপর অভিনয়ের অ-আ-ক-খ থেকে ক্যামেরার লুক দেওয়া, লম্বা সংলাপ আওড়ানো, যাবতীয় খুটিনাটি বিষয় আত্মস্থ করতে হচ্ছে।শুক্রবার সেট থেকে তাঁর শেয়ার করা ছবিতে দেখা গেল, বামনেতা ‘অনিল বিশ্বাসে’র ভূমিকায় ক্যামেরায় শট দিতে ব্যস্ত তিনি। আর নেতা-অভিনেতাকে ক্যামেরার অবস্থান বুঝিয়ে দিচ্ছেন পরিচালক অরিন্দম শীল। আর তিনিও বাধ্য ছাত্রের মতোই শট বুঝে নিচ্ছেন পরিচালকের কাছে। কুণাল ঘোষ বলছেন, “আমার কাছে এ এক নতুন অভিজ্ঞতার পর্ব।” মন্ত্রী ব্রাত্য বসু আবার দুঁদে অভিনেতা। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ও পিছিয়ে নেই। তিনিও রাজনীতির ময়দান সামলে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন। ব্রাত্য আর অনন্যা সম্প্রতি শেষ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি লহ গৌরাঙ্গের নাম রে-র শ্যুটিং। বেশ কয়েক বছর আগে সৃজিত মুখোপাধ্যায় ‘লহ গৌরাঙ্গের নাম রে…’-এর ঘোষণা করেছিলেন। ছবির বেশ কিছুটা অংশ কলকাতায় শ্যুটিং হওয়ার পর, সকলকে নিয়ে পরিচালক পুরীতে পাড়ি দিয়েছিলেন। পুরীতে বিনোদিনী রূপী শুভশ্রীর সঙ্গে ছবির নাট্যাচার্য গিরিশ ঘোষ তথা ব্রাত্য বসুকে অভিনয় করতে দেখা গেছে। ছিলেন অনন্যাও। পাশাপাশি রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও একই ফ্রেমে অভিনয় করতে দেখা গিয়েছে ব্রাত্য ও দেবদূত ঘোষকে। সমাজ মাধ্যমে সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।