একই ঘটনার পুনরাবৃত্তি। কলকাতার দর এবার দিল্লি ও বেঙ্গালুরুর স্কুলে স্কুলে হুমকি মেইল। শুক্রবার দিল্লিতে কমপক্ষে ২০টি স্কুলে এবং বেঙ্গালুরুতে ৪০ টি স্কুলে বোমাতঙ্কে শোরগোল পড়ে গিয়েছে দুই রাজ্যে। খবর পেয়ে পুলিশ ও দমকলের যৌথ তল্লাশি শুরু হয়েছে। সমস্ত হুমকি মেলের সন্ধান চলেছে। স্কুল থেকে ফেরত পাঠানো হয়েছে পড়ুয়াদের। দিল্লির পশ্চিম বিহার এলাকার একটি স্কুল, রোহিনী সেক্টরের ৩টি, অভিনব পাবলিক স্কুল-সহ শহরের ২০-টি স্কুলে হুমকি মেইল গিয়েছে। এই মেল কে বা কারা পাঠাচ্ছে তার উৎস খুঁজে পাওয়া যায়নি। তদন্ত চলছে। বেঙ্গালুরুর আরআর নগর, কেঙ্গেরি এলাকার ৪০টির মতো স্কুলে হুমকি মেইল পাঠানো হয়েছে। এই ঘটনায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী নিজের এক্স হ্যান্ডেলে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।বিগত কয়েকদিন ধরেই লাগাতার দিল্লির স্কুল-কলেজগুলিতে বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। যা শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তবে এখনও পর্যন্ত কোনও স্কুলে বোমা পাওয়া যায়নি। উল্লেখ্য কিছুদিন আগে এই একই ধরনের হুমকি মেইল এসেছিল কলকাতার কিছু স্কুলেও। যদিও তল্লাশির পর কিছুই মেলেনি।

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার









