ইরাকের শপিং মলে বিধ্বংসী আগুন, মৃত কমপক্ষে ৬০
/ Feb 01, 2026

ইরাকের শপিং মলে বিধ্বংসী আগুন, মৃত কমপক্ষে ৬০

ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঝলসে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৬০ জনের। আহত বহু। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। সেই কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ইরাকের পূর্বাঞ্চলীয় আল-কুত শহরের হাইপারমার্কেটে আগ্নিকাণ্ডের পর ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

 আল-কুতের একটি পাঁচতলা মলে আগুন লাগে। সেই আগুন রাতভর জ্বলছিল বলেই খবর। এখনও পর্যন্ত দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুন লাগার কারণ অবশ্য জানা যায়নি। তবে গভর্নর বলেছেন যে তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘন্টার মধ্যে জানানো হবে।

বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত শহরের একটি হাসপাতালে আহতদের ভর্তি করানো হয়েছে। অ্যাম্বুলেন্সগুলি এখনও ঘটনাস্থল থেকে হতাহতদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে। মাত্র পাঁচ দিন আগে শপিং মলটি খোলা হয়েছিল। গভর্নর সে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। জানিয়েছেন যে, ভবনের কর্তৃপক্ষ এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।



 

 


Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।