অমৃতসরের স্বর্ণমন্দিরে বোমাতঙ্ক
/ Feb 02, 2026

অমৃতসরের স্বর্ণমন্দিরে বোমাতঙ্ক

সোমবার রাতে স্বর্ণমন্দির কর্তৃপক্ষের মেইলে একটি ইমেইল ঢোকে যেখানে লেখা, উড়িয়ে দেওয়া হবে স্বর্ণমন্দিরের লঙ্গরখানা। মেইলে হুঁশিয়ারি দেওয়া হয় সেই লঙ্গরখানার মধ্যে নাকি লুকিয়ে রাখা হয়েছে বোমা। স্বাভাবিকভাবেই এমন মেইলের পর উত্তেজনা ছড়ায় গোটা স্বর্ণমন্দির চত্বরে। শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সদস্য এরপর থানায় দ্বারস্থ হয়। তাঁদের বয়ানের ভিত্তিতে দায়ের হয় অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। কমিটির প্রধান হরজিন্দর সিং ধামী এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। কে এই হুঁশিয়ারি ইমেইল পাঠাল, নেপথ্য়ে কোন চক্রান্ত সাইবার ক্রাইম দফতরকে সবটাই খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ।

পুলিশ কমিশনার গুরুপ্রীত সিং ভুল্লার জানিয়েছেন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (SGPC) কর্তৃপক্ষের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছেন তারা যে স্বর্ণ মন্দিরে বিস্ফোরণের হুমকি দিয়ে একটি ইমেল তারা পেয়েছে। রাজ্য সাইবার ক্রাইম এবং অন্যান্য সংস্থার সাহায্য নিয়ে গোটা বিষয়টির তদন্ত চলছে। পুলিশ এই ঘটনায় একটি এফআইআর দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। মন্দির কর্তৃপক্ষ জনসাধারণকে আশ্বস্ত করেছে যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবরকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।