অন্ধ্রে মর্মান্তিক দুর্ঘটনা,আমবোঝাই ট্রাক উলটে মৃত ৯
/ Feb 01, 2026

অন্ধ্রে মর্মান্তিক দুর্ঘটনা,আমবোঝাই ট্রাক উলটে মৃত ৯

অন্ধ্রপ্রদেশের অন্নমায়ায় আমবোঝাই ট্রাক উলটে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। রবিবার রাতে এই ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। মৃতদের মধ্যে ৫ মহিলা। আহত আরও ১০ জন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে কাডাপা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পুল্লামপেটা মণ্ডলের রেড্ডী চেরুভু কাট্টায়। মর্মান্তিক এই ঘটনায় কোনও ক্রমে রক্ষা পেয়েছেন চালক। তাঁর বয়ান অনুযায়ী, তিরুপতি জেলার এসুকাপল্লি ও আশপাশের গ্রামে আম তুলতে গিয়েছিলেন ২১ জন শ্রমিক। ট্রাকে আম বোঝাই করে রেলওয়ে কোডুরু বাজারে যাচ্ছিলেন তাঁরা। শ্রমিকরা ট্রাকের উপরেই বসে ছিলেন।

রাস্তায় সামনে থেকে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষএড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। গাড়ি উলটে আমের স্তূপের নিচে চাপা পড়েন
শ্রমিকরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। আহত হন আরও ১১ জন। পরে তাদের উদ্ধার করে
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।এদিকে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের
পরিবহণমন্ত্রী মান্দিপল্লি রামপ্রসাদ রেড্ডি। নিহতদের পরিবারকে সবরকম সাহায্যের
আশ্বাস দেওয়া হয়েছে।  সমবেদনা জানিয়েছেন
প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিও। আহতদের উন্নত চিকিৎসা ও মৃতের পরিবারকে
আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।


Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।