ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে ১৬ জুলাই মিছিল মমতার
/ Feb 01, 2026

ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে ১৬ জুলাই মিছিল মমতার

বিজেপি শাসিত রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠছে।এর প্রতিবাদে আগামী ১৬ জুলাই মিছিলে পথে নামবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলা ১ টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে। এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা শামিল হবেন বলেই জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একইদিনে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে বলেও জানিয়েছেন তিনি। ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠছে। বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে। বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। দিন কয়েক আগে এক্স হ্যান্ডেলে এবিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাঙালি হেনস্তার প্রতিবাদে তিনি নিজেই পথে নামছেন ।রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিষয়টি জানান ।এদিন ভিনরাজ্যে বাঙালি হেনস্তা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়ে চন্দ্রিমা বলেন, “আমরা অবাক, এ কোন দেশ! বিজেপি শাসিত যে কোনও রাজ্যে গেলেই, সে বাঙালি হলে নাকি দেশবাসী নয়! বাংলার অস্মিতাকে অপমান করা হচ্ছে প্রতি মুহূর্তে! আর এই অপরাধমূলক কাজে মদত দিচ্ছে কেন্দ্র সরকার। মানুষ আতঙ্কিত। বাঙালি হলেই বিদ্যুৎ, জলের লাইন কেটে দিচ্ছে। পরিচয়পত্র থাকলেও কোনও লাভ হচ্ছে না। সেই সঙ্গে এনআরসি আতঙ্ক। আমরা এই অত্যাচারকে ধিক্কার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও প্রতিবাদ করেছেন। এবারও প্রতিবাদ করবেন।” সেখানেই ১৬ জুলাই মিছিলের কথা ঘোষণা করেন মন্ত্রী চন্দ্রিমা। তিনি জানিয়েছেন, আগামী ১৬ জুলাই ১ টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিল হবে। একইদিনে দুপুর ২ টো থেকে ৪ টে পর্যন্ত জেলায় জেলায় মিছিল হবে। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।