দিল্লিতে ধসে পড়ল বহুতল, আহত ৮
/ Feb 02, 2026

দিল্লিতে ধসে পড়ল বহুতল, আহত ৮

শনিবার সকালে দিল্লিতে বহুতল ধসে পড়ল। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। দিল্লির সীলামপুর এলাকায় শনিবার সকাল ৭টা ৫মিনিট নাগাদ হঠাৎ করেই ভেঙে পড়ে বহুতলটি। খবর পেয়ে তড়িঘড়়ি ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনী। আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। ইতিমধ্যেই চার জনকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করে এনেছেন উদ্ধারকারীরা। তবে এখনও পর্যন্ত অনেকেই সেই ভেঙে পড়া বহুতলের নীচে আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। শনিবার সকালে উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় এই চারতলা ভবন ধসে এক বছরের শিশু সহ আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন একটি পরিবারের ১০ জন সদস্য যারা বহুতলে থাকতেন এবং আরও কয়েকজন যারা সেই সময়ে বহুতলের কাছাকাছি ছিলেন। দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা অন্যদের উদ্ধারের চেষ্টা এখনও চলছে। বহুতলে থাকা পারভেজ (৩২), তার স্ত্রী সিজা (২১), তার ছেলে আহমেদ (১৪ মাস) এবং তার ভাই নাভেদ (১৯) কে উদ্ধার করা হয়েছে। বাড়িটির বাইরে থাকা গোবিন্দ (৬০) এবং তার ভাই রবি কাশ্যপ (২৭) এবং তাদের স্ত্রী দীপা (৫৬) এবং জ্যোতি (২৭)ও আহত হন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে খবর সকাল সাতটার দিকে বহুতল ভেঙে পড়ার খবর যায়। সঙ্গে সঙ্গে বাহিনী এসে উদ্ধারকাজ শুরু করে। পুলিশ-দমকলের কর্মীরাও সেখানে পৌঁছে গিয়েছেন। দমকলের মোট সাতটি ইঞ্জিন সেখানে উপস্থিত রয়েছে। শুধু তাই নয়, স্থানীয়রাও উদ্ধারকাজে সাহায্য় করছে। ঠিক কীভাবে বা কী কারণে এই বহুতল ধসে পড়ার ঘটনাটি ঘটল সেটা এখনও জানা যায়নি। অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বা এই বিষয়ে বলেন, বহুতলের মালিক মাতলুব তার পরিবারের সদস্যদের সাথে থাকেন। নিচতলা এবং প্রথম তলা খালি। বিপরীত দিকে একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।