দিঘা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত ৪
/ Feb 02, 2026

দিঘা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত ৪

শনিবার সকালে দিঘায় জগন্নাথদেবের দর্শন করতে যাওয়ার পথে গাড়ির দুর্ঘটনায় প্রাণ হারালেন চার জন। পশ্চিম মেদিনীপুরের বেলদায় গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৪। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক-সহ ৪ জনের। সকাল ৬টা নাগাদ বেলদার রানিসরাই এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পেরিয়ে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে গাড়িটি।

আসানসোল থেকে একটি চারচাকা গাড়িতে চেপে দিঘায় যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পেরিয়ে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে কিন্তু উল্টো দিকের লেনে একটি লরি আসছিল। সামলাতে না পেরে খড়গপুরের দিকে যাওয়া এই লরিটি গাড়িতে ধাক্কা মারে। লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় চারচাকা গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ গাড়ি থেকে চার জনকে উদ্ধার করে। গ্যাসকাটার ব্যবহার করে গাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। এরপরে তাঁদের বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই দুর্ঘটনার ফলে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।