আবার ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধবিমান জাগুয়ার। বুধবার রাজস্থানের চুরু জেলার রতনগড় শহরের কাছে ভানুদা গ্রামের একটি মাঠে বিমানটি ভেঙ্গে পড়ে বলেই খবর। দুর্ঘটনায় পাইলট সহ মৃত দুই। গ্রামবাসীদের দাবি, বুধবার বেলার দিকে আচমকা বিকট শব্দ শোনা যায়। প্রথমে বোঝা যায়নি, কোথা থেকে এই শব্দ এল। পরে দেখা যায় মাঠে একটি বিমান ভেঙে পড়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের বেশ কয়েকটি জ্বলন্ত টুকরো। ঘটনাটি নজরে আসতে স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন।ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং পুলিশ। তবে ওই বিমানে কত জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বায়ুসেনার জাগুয়ার বিমান। স্থানীয় থানার আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে মানুষের দগ্ধ দেহাংশ মিলেছে।উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরেই জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ার তৃতীয় ঘটনা ঘটল। গত এপ্রিলে গুজরাতের জামনগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের মাঠে ভেঙে পড়েছিল দুই আসনবিশিষ্ট একটি জাগুয়ার যুদ্ধবিমান। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বিমানের পাইলট সিদ্ধার্থ যাদবের। তার আগে হরিয়ানার পঞ্চকুলায় ভেঙে পড়েছিল জাগুয়ার যুদ্ধবিমান। প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল। তবে সেই ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন পাইলট।প্রসঙ্গত, জাগুয়ার হল দুই ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনা অনেক দিন ধরেই এই বিমান ব্যবহার করছে। প্রয়োজন অনুসারে জাগুয়ার বিমানের সংস্কারও করা হয়। এখন ভারতীয় সেনার ভান্ডারে প্রায় ১২০টি জাগুয়ার যুদ্ধবিমান রয়েছে।

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার









