ছত্তীসগঢ়ে মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে আহত দুই সিআরপিএফ জওয়ান
/ Feb 02, 2026

ছত্তীসগঢ়ে মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে আহত দুই সিআরপিএফ জওয়ান

নিরাপত্তা বাহিনীর অভিযান এর মাঝেই ছত্তীসগঢ়ের বস্তারে আবার মাওবাদীদের পাতা ফাঁদে বিপত্তি। মঙ্গলবার বিজাপুর জেলার আওয়াপল্লি থানায় মাওবাদী বাহিনীর আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন দুই সিআরপিএফ জওয়ান। টিমাপুর এবং মুরদান্ডা গ্রামের মধ্যবর্তী পাহাড়-জঙ্গলঘেরা এলাকায় সিআরপিএফের ২২৯তম ব্যাটালিয়ন এবং ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড (ডিআরজি)-এর যৌথবাহিনী ‘রোড সিকিউরিটি অপারেশন’ চালাচ্ছিল। হঠাৎ করেই রাস্তাতে পুঁতে রাখা আইইডির বিস্ফোরণ ঘটে। যার ফলে জখম হন দুজন। কর্তব্যরত সিআরপিএফ জওয়ানদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিজাপুরের জেলা হাসপাতালে আনা হয়।

গত ৯ জুন ছত্তীসগঢ়ের সুকমায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় জেলা পুলিশের অতিরিক্ত সুপার (এএসপি) আকাশ রাওয়ের। এই ঘটনায় এক মাওবাদীকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ জানুয়ারি থেকে ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশন জুড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। দন্তেওয়াড়া, বিজাপুর,কোন্ডাগাঁও-সহ মাওবাদীদের বেশ কয়েকটি জেলায় সেই অভিযানে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএর নেতা-কর্মীদের মৃত্যু ছাড়াও অনেকেই আত্মসমর্পণের করছে। মাওবাদী পলিটব্যুরো সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু ওরফে গগন্না, সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য নরসিংহচলম ওরফে সুধাকর, চৈতন্য ভেঙ্কট রবি ওরফে অরুণা-সহ বেশ কয়েকজন নেতা-নেত্রী নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।