গুজরাতে ভেঙে পড়ল ৪৫ বছরের পুরনো গম্ভীরা সেতু, মৃত ৩
/ Feb 02, 2026

গুজরাতে ভেঙে পড়ল ৪৫ বছরের পুরনো গম্ভীরা সেতু, মৃত ৩

বুধবার সকালে গুজরাতের ভদোদরা জেলার মহিসাগর নদীর উপর গম্ভীরা সেতুর একটি অংশ ভেঙে পড়ে। চারটি গাড়ি নদীতে পড়ে যায়। সকাল ৭:৩০ টা নাগাদ রাজ্য মহাসড়কে এই দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হন। পড়ে যাওয়া যানবাহনগুলির মধ্যে দুটি ট্রাক এবং দুটি ভ্যান ছিল। উদ্ধারকারী দল এখন পর্যন্ত চারজনকে নিরাপদ স্থানে সরাতে পেরেছে এবং আটকা পড়া বাকিদের খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান চলছে।

মহিসাগর নদীর উপর ৪৫ বছরের পুরোনো এই গম্ভীরা সেতুটি ভেঙে পড়ার ফলে গোটা এলাকা জুড়ে এই মুহূর্তে শোকের ছায়া। সেতুটি ভদোদরা জেলার পাদরাকে আনন্দ জেলার সাথে সংযুক্ত করে। তবে প্রশাসনের রক্ষনাবেক্ষনের অভাবে দীর্ঘদিন ধরে এটি জরাজীর্ণ অবস্থায় ছিল। ভদোদরায় সেতু ভেঙে পড়ার ঘটনায় তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। প্রায় ১০ জনকে ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুজপুর গ্রামের কাছে। দুটি ট্রাক, একটি বোলেরো জিপ এবং আরেকটি জিপ পার হওয়ার সময় হঠাৎ সেতুটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। চারটি গাড়িই দুপাশে মহিসাগর নদীতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সেতু ভাঙার খবর পেয়েই কিছু স্থানীয় মানুষ নদীতে নেমে পড়ে ডুবে যাওয়া যানবাহন থেকে জীবিতদের উদ্ধার করতে সাহায্য করেন।

স্বাভাবিকভাবেই এই ঘটনার পর বাসিন্দারা এই বিপর্যয়ের জন্য প্রশাসনকে দায়ী করেছেন। তাঁদের দাবি কয়েক দশক পুরনো সেতুটি মেরামতের জন্য বারবার অনুরোধ করা হলেও প্রশাসনের কোনরকম পদক্ষেপ গ্রহণ করে নি। স্থানীয়দের অভিযোগ, সতর্ক করার পরেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি যার ফলে সেতুটি ধসে পড়ে এবং এহেন মর্মান্তিক ঘটনা ঘটে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।