মহারাষ্ট্রের রেভডান্ডা উপকূলে সন্দেহজনক 'বোট', তৎপর পুলিশ প্রশাসন
/ Feb 02, 2026

মহারাষ্ট্রের রেভডান্ডা উপকূলে সন্দেহজনক ‘বোট’, তৎপর পুলিশ প্রশাসন

সোমবার মহারাষ্ট্রের রায়গড়ের রেভডান্ডা উপকূলের কাছে একটি ‘সন্দেহজনক’ নৌকা দেখা গিয়েছে। ঘটনার পর থেকেই রায়গড়ে উপকূলীয় এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নৌকাটি অন্য কোনও দেশ থেকে এসেছে। তবে নৌকাটি ঠিক কোন দেশের তা এখনও স্পষ্ট নয়। সতর্কতা হিসেবে ওই এলাকায় পুলিশের একটি বড় বাহিনী মোতায়েন করা হয়েছে।

রেভডান্ডার কোরলাই উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে। রবিবার রাতে ভারতীয় নৌবাহিনীর রাডারে ধরা পড়ে একটি নৌকা। আপাতত এটিকে পাকিস্তানি মাছ ধরার বোট মনে করা হচ্ছে। পুলিশ ও উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা এলাকার নিরাপত্তা জোরদার করে। নৌকাটির খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। রাতে ঘটনাস্থলে পৌঁছয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা, রায়গড় পুলিশের কুইক রেসপন্স টিম (কিউআরটি), বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস)।

ইতিমধ্যেই রায়গড়ের পুলিশ সুপার আঁচল দালাল এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা উপকূলে পৌঁছেছেন। পুলিশ সুপার একটি বার্জ ব্যবহার করে নৌকায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন। তবে আবহাওয়া খারাপ হওয়ার ফলে ফিরে আসতে হয়। ভারী বৃষ্টি এবং হাওয়ার তীব্র গতিবেগের কারণে নৌকাটির কাছে পৌঁছানো যাচ্ছে না। মনে করা হচ্ছে, নৌকাটিতে কেউ নেই। প্রতিকূল আবহাওয়ার ফলে সেটি কোনও ভাবে ভারতের জলসীমানায় ঢুকেপড়েছে। তবে এই ব্যাপারে সম্পূর্ণভাবে নিশ্চিত হতে চাইছে পুলিশ-প্রশাসন।

রায়গড়ের উপকূলবর্তী এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনও ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।