সল্টলেক সিটি সেন্টারের সামনে টায়ারের দোকানে চুরি
/ Feb 02, 2026

সল্টলেক সিটি সেন্টারের সামনে টায়ারের দোকানে চুরি

অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ লোকজনের যাতায়াতে সল্টলেক এলাকা সকাল থেকে সন্ধে পর্যন্ত জমজমাট থাকে। সেই জনবহুল সল্টলেকেই এবার ঘটল চুরির ঘটনা। এমন এলাকায় যে এই ঘটনা ঘটে যাবে তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায় নি। সল্টলেক সিটি সেন্টারের বাইরে একটি টায়ারের দোকান থেকে আলমারি ভেঙে নগদ পাঁচ লক্ষ টাকা চুরি গিয়েছে বলে খবর। এলাকাবাসীরা জানিয়েছেন সিটি সেন্টার ওয়ান বেশ জনবহুল। মানুষজনের যাতায়াত চলতেই থাকে। এই জনবহুল এলাকার দোকানের মধ্যেও কীভাবে চুরির ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। প্রথম থেকেই মনে করা হচ্ছিল পরিচিত কেউই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।চুরির খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর উত্তর থানার পুলিশ। ওই দোকানের ভিতরে থাকা সিটিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এবার সেই ফুটেজ দেখেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর দোকানেরই এক কর্মচারিকে ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। তিনিই ওই দোকান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে পালিয়ে গিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কাজ করছিলেন দোকানে। তবে সুযোগ বুঝে চুরির পরিকল্পনা করে ফেলেছিলেন।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।