জগন্নাথের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নবান্নকে চিঠি রাষ্ট্রপতি ভবনের
/ Feb 01, 2026

জগন্নাথের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নবান্নকে চিঠি রাষ্ট্রপতি ভবনের

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের (Jagannath Chattopadhyay) বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই দলের ভিতরে ও বাইরে দুর্নীতি ও আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠছে। এবার সেটা নিয়ে খোঁজ খবর করতে নবান্নকে চিঠি পাঠাল রাষ্ট্রপতি ভবনের সচিবলায়।

গত ২ জুলাই রাজ্য মুখ্য সচিব মনোজ পন্থকে এই নিয়ে রাষ্ট্রপতি ভবনের আন্ডার সেক্রেটারি গৌতম কুমার একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেআইনি লেনদেন, আয় বহির্ভূত সম্পত্তি অর্জন ইত্যাদি সহ বিবিধ দুর্নীতির অভিযোগ নিয়ে কিছু বিষয় জানানো হয়েছে। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনও ই-মেলে পাঠানো হয়েছে। অভিযোগপত্রটি পাঠিয়েছেন বিজেপি-যোগসূত্রে থাকা উদয় সিংহ নামে এক ব্যক্তি। তিনি দলেরই একজন সদস্য। অভিযোগপত্রে জানানো হয়েছে: পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় অতি অল্প সময়ের মধ্যেই বেআইনিভাবে বিপুল সম্পদ অর্জন করেছেন। এই সব অভিযোগ যেন খোঁজখবর করে দেখে নবান্ন যথাযথ পদক্ষেপ করে।

জগন্নাথ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে বিজেপির সাধারণ সম্পাদক বলেন, “এটা স্পূর্ণ মিথ্যে, তৃণমূলের চক্রান্ত। তৃণমূল চেষ্টা করছে এসব করার। এতে কিছু যাবে আসবে না। কিছু আটকাবে না। আমার পাঁচ পয়সারও বেনামী সম্পত্তি নেই।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।