উল্টো রথ ও মহরমে শহরের রাস্তায় ৫০০০ পুলিশ, নিরাপত্তায় জোর
/ Feb 02, 2026

উল্টো রথ ও মহরমে শহরের রাস্তায় ৫০০০ পুলিশ, নিরাপত্তায় জোর

উল্টো রথ ও মহরমে শহরের রাস্তায় ৫০০০ পুলিশ, নিরাপত্তায় জোর শনিবার উল্টো রথ আ রবিবার মহরমের দিন ‍নিরাপত্তার পাশাপাশি শহরের ট্র্যাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিশেষ নজর দিচ্ছে লালবাজার। এই দুদিন শহরে ৫০০০ পুলিশ মোতায়েন থাকবে। শনিবার উল্টো রথে শহরের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা বেরোবে।তার ফলে শহরের কিছু রাস্তায় সাময়িক ভাবে ট্র্যাফিকের গতি শ্লথ হওয়ার সম্ভাবনা। শুক্রবার লালবাজারের তরফে জানানো হয়েছে, শহরের পথে পর্যাপ্ত পুলিশ থাকবে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এ দিন অতিরিক্ত দু’হাজার পুলিশকর্মী বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে। শুধু ট্র্যাফিক নিয়ন্ত্রণ নয় , শহরের নিরাপত্তার বিষয়টিতেও বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান পুলিশকর্তারা।রবিবার মহরমের দিন শহরের বিভিন্ন রাস্তায় তাজিয়া–সহ শোভাযাত্রা বেরোবে। সে দিনও যানজটের আশঙ্কা থাকছে। যদিও রবিবার ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা থাকবে।তবে নিরাপত্তার কারণে মহরমের দিন আড়াই হাজার অতিরিক্ত পুলিশকর্মী রাস্তায় থাকবেন। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা নোটিফিকেশনের মাধ্যমে থানাগুলিকে তাদের দায়িত্বের বিষয়টি মনে করিয়ে দিয়েছেন।সব মিলিয়ে উল্টো রথ এবং মহরমে মোট ৫০০০ পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকছেন। থাকবেন শীর্ষ পুলিশকর্তারাও।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।