প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়াল মাধ্যমে শেখ শাহজাহান জামিনের আবেদন করবেন বসিরহাট মহাকুমা আদালতে। সম্প্রতি দীর্ঘ ছয় বছর পরে সন্দেশখালীর ন্যাজাট থানার ভাঙ্গিপাড়ায় বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার পরিপ্রেক্ষিতেই শাহজাহানের জামিনের আবেদনের বিরোধিতায় বসিরহাট আদালতে পৌঁছেছেন আইনজীবীরা।প্রসঙ্গত শাহজাহানের জামিনের আবেদনের বিরোধীতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল। বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তিনজন আধিকারিক সহ এক আইনজীবী হাজির হন শেখ শাহজাহানের জামিনের বিরোধিতা করতে। পাশাপাশি ২০২৪ সালে ৫ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে ন্যাজাটের সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সেই নিয়েও তদন্ত চলছে। সবমিলিয়ে এদিন সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের জামিনের বিরোধিতায় আদালতে হাজির হয়েছেন। অন্যদিকে শাহজানের আইনজীবী জামিনের আবেদন করেছেন বসিরহাট মহকুমা আদালতে- এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার









