বিজেপি-রাজ্য রাজস্থানে নৃশংস হত্যালীলা! প্রাক্তন প্রেমিকের তরবারিতে খুন স্কুলশিক্ষিকা
/ Mar 20, 2026

বিজেপি-রাজ্য রাজস্থানে নৃশংস হত্যালীলা! প্রাক্তন প্রেমিকের তরবারিতে খুন স্কুলশিক্ষিকা

ফের এক বিজেপি-রাজ্যে ঘটে গেল নৃশংস হত্যালীলা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে হাসপাতালে ঢুকে তরুণী নার্সের বুকের উপর বসে গলা কেটে খুন করেছিল বহিরাগত যুবক। এবার নৃশংসতা বিজেপি শাসিত আরও এক রাজ্য রাজস্থানে। মঙ্গলবার রাজস্থানের বাঁশওয়ারা জেলায় স্কুলশিক্ষিকাকে তরবারি দিয়ে খুন করেছে তাঁর প্রাক্তন প্রেমিক। বাস স্ট্যান্ডে বসেছিলেন শিক্ষিকা। অতর্কিতে হামলা চালায় প্রাক্তন প্রেমিক। তারপর নির্বিবাদে গাড়িতে করে পালিয়ে যায়।পালানোর সময় গাছে ধাক্কা মারে অভিযুক্তের গাড়িটি। তা ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। এখনও পর্যন্ত অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। ফলে ফের একবার প্রশ্ন উঠে গিয়েছে, এত নৃশংসতা, তারপরও কেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘটনাস্থলে যাচ্ছে না? তবে কি বিজেপি-রাজ্য বলেই মহিলা কমিশন, মানবাধিকার কমিশন— সবাই নিশ্চুপ।রাজস্থানে নির্মম হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। সেখানে দেখা যাচ্ছে অভিযুক্ত ব্যক্তি তরবারি হাতে গাড়ি থেকে নেমে মহিলার দিকে ছুটে আসছে। কালিঞ্জারা বাস স্ট্যান্ডের কাছে মহিলার উপর আক্রমণ করে, তার গাড়িতে করে পালিয়ে যায়। পুলিশ সুপার হর্ষবর্ধন আগরওয়াল জানিয়েছেন, মৃত লীলা তাবিয়ার কালিঞ্জারা বাস স্ট্যান্ডে বসেছিলেন, ঠিক তখনই তাঁর প্রাক্তন প্রেমিক মহীপাল বাঘোরা তরবারি নিয়ে হানা দেয়। ওই শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে। লীলাদেবী আর্থুনার বাসিন্দা। সংস্কৃতের শিক্ষিকা। সজ্জনগড় ব্লকের ছিয়ামহুদি সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।