দিঘার মন্দিরকে জগন্নাথ ধাম আখ্যা দেওয়া ও প্রসাদ বিলি নিয়ে ফের মামলা হাইকোর্টে
/ Feb 02, 2026

দিঘার মন্দিরকে জগন্নাথ ধাম আখ্যা দেওয়া ও প্রসাদ বিলি নিয়ে ফের মামলা হাইকোর্টে

দিঘার মন্দিরকে জগন্নাথ ‘ধাম’ বলা ও সেখানকার প্রসাদ বিলি নিয়ে কলকাতা হাইকোর্টে এবার জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে আবেদন জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। মামলা দায়ের করার মৌখিক অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।দিঘার জগন্নাথ মন্দিরের নামের সঙ্গে ‘ধাম’ শব্দ জোড়া নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাবি, পৃথিবীতে চারটি ধাম রয়েছে। হিন্দুদের কাছে এটা আবেগের বিষয়। এ ভাবে হঠাৎ করে কোনও মন্দিরকে ধাম বলা যায় না। তাই আদালতে দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে ধাম শব্দটি বাদ দেওয়ার আবেদন করেছে বিশ্ব হিন্দু পরিষদ।শুধু নামে নিয়েই নয়, দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ নিয়েও আপত্তি তুলেছে এই সংগঠন। তাদের দাবি, যে পদ্ধতিতে প্রসাদ বিতরণ করা হচ্ছে, তাতে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে।মামলা দায়ের হলে চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা। প্রসঙ্গত, এই মন্দির তৈরির সময়ই জনগণের করের টাকায় মন্দির তৈরির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। টাকা খরচে রাজ্যের এক্তিয়ার প্রাধান্য পাবে এই যুক্তিতে ওই মামলা আদালত খারিজ করে দেয়।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।