রোড সেফটি উইকের সূচনায় কসবা কাণ্ড নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন কলকাতার নগরপাল
/ Feb 02, 2026

রোড সেফটি উইকের সূচনায় কসবা কাণ্ড নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন কলকাতার নগরপাল

ট্র্যাফিক আইনের তোয়াক্কা না করে অঘটনের নজির আমাদের চারপাশে প্রায়শই নজরে আসে। এর ফলে প্রায় প্রতি দিনই দুর্ঘটনার সংখা যেমন বাড়ছে তেমনি দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতার বার্তা নিয়ে মঙ্গলবার থেকে কলকাতা পুলিশের রোড সেফটি উইক শুরু হল। উল্লেখ্য, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচী প্রতিবছরই পালন করে কলকাতা পুলিশ। সময়ের সাথে কলকাতা পুলিশের তৎপরতায় পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে। দুর্ঘটনা এড়াতে কড়া আইন যেমন জরুরি, তেমন মানুষের মধ্যে সচেতনতাও প্রয়োজন। এই মর্মে মঙ্গলবার থেকেই কলকাতা পুলিশের তরফে নানা অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচী শুরু হচ্ছে।মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানের সূচনার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেখান থেকে কসবাকাণ্ড নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘’তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত সব তথ্য দেওয়া সম্ভব নয়। এই ঘটনায় আমাদের কাছে অনেক রকম তথ্য এসেছে। কিন্তু পুলিশের যা পদক্ষেপ নেওয়ার তাঁরা সেটা নেবে।” তবে এদিন তিনি আরও একবার নিজেদের অবস্থান সম্পর্কে অবগত করে জানান দোষ প্রমাণ হলে অভিযুক্তদের কঠোরতম শাস্তি হবে। তিনি বলেন, ”যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই সেন্সিটিভ। তদন্ত প্রক্রিয়া চলছে। আমাদের কাছে ইতিমধ্যে একাধিক তথ্য এসেছে, আরও প্রমাণ জোগাড় করেছি। যা যা অ্যাকশন নেওয়ার দরকার সেটা নেওয়া হচ্ছে। দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”সোশ্যাল মিডিয়াতে কলকাতা পুলিশের সতর্কবার্তার প্রসঙ্গ তুলে নগরপাল বলেন, ”সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ কসবা ল কলেজের নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশের চেষ্টা করছেন। এটা ঠিক নয়। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের গাইডলাইন রয়েছে যাতে নির্যাতিতার পরিচয় কোনও ভাবে প্রকাশ্যে না আসে। সেটা মেনে চলতে হবে।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।