ছয় মাস বৃদ্ধি পেল রাজ্যের মুখ্যসচিব পদে মনোজ পন্থের মেয়াদ
/ Feb 01, 2026

ছয় মাস বৃদ্ধি পেল রাজ্যের মুখ্যসচিব পদে মনোজ পন্থের মেয়াদ

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসাবে মনোজ পন্থের মেয়াদ ছয় মাস বাড়ানোর অনুমতি দিল কেন্দ্র। ৩০শে জুন তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নবান্ন থেকে পাঠানো প্রস্তাবে কেন্দ্র সায় দিয়েছে। তিনি এই রাজ্যেই আরও ছয় মাস মুখ্যসচিব পদে বহাল থাকছেন বলেই জানানো হয়েছে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বা যেকোনও পরিস্থিতি সুষ্ঠ ভাবে পরিচালনা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রসঙ্গত, ২০২৩ সালের জুন মাসে মুখ্যসচিব হন মনোজ পন্থ। তাঁর নেতৃত্বে রাজ্য প্রশাসন পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা ভোট পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ দফা নির্বিঘ্নেই সামলেছে। তার আগে ওই পদে ছিলেন ভগবতী প্রসাদ গোপালিকা। গোপালিকার মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় অনুমোদন চেয়েছিল রাজ্য, কিন্তু তাতে সায় দেয়নি কেন্দ্র। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোজ পন্থকে মুখ্যসচিব হিসেবে বেছে নেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থের অবসর নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তবে তাঁর উত্তরসূরি কে হবেন, সেই নিয়ে অনেক রকম আলোচনা চলেছে রাজনৈতিক মহলে। সোমবার বিকেলের পরে আপাতত জল্পনার ইতি ঘটল বলে প্রশাসনিক সূত্রের খবর।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।