কসবার গণধর্ষণকাণ্ডে হাইকোর্টে জনস্বার্থ মামলা, সুপ্রিম কোর্টে আবেদন সিবিআই তদন্তের দাবিতে
/ Feb 02, 2026

কসবার গণধর্ষণকাণ্ডে হাইকোর্টে জনস্বার্থ মামলা, সুপ্রিম কোর্টে আবেদন সিবিআই তদন্তের দাবিতে

এবার কসবার গণধর্ষণকাণ্ডে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। ইতিমধ্যেই হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে গণধর্ষণের ঘটনায় আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্তের দাবি জানিয়ে এই আবেদন করা হয়েছে। নির্যাতিতার নিরাপত্তা, ক্ষতিপূরণের দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের নির্যাতিতার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের কথাও উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সত্যম সিং।হাইকোর্টের আইনজীবী সৌম্যশুভ্র রায়, আইনজীবী সায়ন দে এবং বিজয় কুমার সিংহল জনস্বার্থ মামলা দায়েরর অনুমতি চাওয়ায় বিচারপতি তাতে অনুমতি দেন। আদালতের নজরদারিতে ও অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত এবং একইসঙ্গে কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলে জানানো হয়। আদালতের তরফ থেকে ইতিমধ্যেই অপর পক্ষকে নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, কসবার ঘৃণ্য ঘটনায় প্রথম থেকেই তৎপর কলকাতা পুলিশ। অভিযোগের পরেই গ্রেফতার করা হয়েছে তিনজনকে। মূল অভিযুক্তের আরও এক অশ্লীল ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এছাড়াও ২০১৮ সালে ৪ বছরের জন‍্য কলেজ থেকে বহিস্কৃত করা হয় অভিযুক্তকে। কলেজ কর্তৃপক্ষ তার পরেই সিদ্ধান্ত নিয়েছিল, শুধু পরীক্ষা দিতে কলেজে আসবে অভিযুক্ত। ২০২৩ সাল থেকে ফের কলেজে নিজের আধিপত্য বিস্তার করে সে। সেই সময়ে শ্লীলতাহানির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ছাত্র পেটানো, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ ছিল এই অভিযুক্তের বিরুদ্ধে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।