যাত্রীর ব্যাগে ১৬টি সাপ!থাইল্যান্ড ফেরত যাত্রী গ্রেফতার মুম্বই বিমানবন্দরে
/ Feb 02, 2026

যাত্রীর ব্যাগে ১৬টি সাপ!থাইল্যান্ড ফেরত যাত্রী গ্রেফতার মুম্বই বিমানবন্দরে

বিমানযাত্রীর ব্যাগ খুলতেই কাস্টমস অফিসারদের চোখে পড়ল একের পর এক জীবন্ত সাপ! মুম্বাই বিমানবন্দরের ঘটনা। যাত্রীটি ফিরছিলেন থাইল্যান্ড থেকে। মুম্বই কাস্টমস সূত্রে খবর, ওই যাত্রী চোরাচালানের উদ্দেশ্যে ১৬টি জীবন্ত সাপ এনেছিল। রবিবার এই ঘটনায় যাত্রীকে গ্রেফতার করা হয়েছে, এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মুম্বইয়ের ভারতীয় শুল্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন থাইল্যান্ড থেকে আসা এক বিমান যাত্রীকে জীবন্ত সাপ সহ তাঁরা আটক করেছেন। এই মাসে এটি তৃতীয় ঘটনা। উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে এমন কিছু প্রজাতি আছে যেগুলি থাইল্যান্ডে সাধারণত পোষ্য প্রাণী হিসেবে পেট ট্রেডে বিক্রি হয়। বেশিরভাগ সাপই বিষহীন বা মানুষের জন্য বিপজ্জনক নয়। উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে ছিল একটি রাইনো র‍্যাট স্নেক, গার্টার স্নেক এবং কেনিয়ান স্যান্ড বোয়া প্রজাতির সাপ। বন্যপ্রাণী চোরাচালান মোকাবিলা সংস্থা এই বিষয়ে জানিয়েছে, এই ধরনের চোরাচালান বেড়ে চলেছে যেটা বেশ উদ্বেগজনক। গত সাড়ে তিন বছরে থাইল্যান্ড-ভারত বিমানযোগে ৭,০০০-রও বেশি জীবন্ত ও মৃত প্রাণী আটক করা হয়েছে। বেশিরভাগই এক্সোটিক পেট ট্রেডের লক্ষ্যেই আনা হয়েছিল বলেই সূত্রের খবর।

উল্লেখ্য জুনের প্রথমে থাইল্যান্ড ফেরত আর এক যাত্রীকে আটক করা হয়, যার ব্যাগে বহু বিষধর ভাইপার সাপ ছিল। এরপর আরেকজন যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১০০টি গিরগিটি, সানবার্ড পাখি এবং গাছে চড়তে পারা পসাম-এর মতো ছোট স্তন্যপায়ী প্রাণী।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।