ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ! অভিযোগ দায়ের মুর্শিদাবাদ জেলার থানায়
/ Feb 02, 2026

ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ! অভিযোগ দায়ের মুর্শিদাবাদ জেলার থানায়

কিছুদিন আগেই পদ্মশ্রী সম্মান পেয়েছেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ। এবার এই সন্ন্যাসীর বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। ধর্ষণের মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা। তাঁর অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে তাঁকে দিনের পর দিন ধর্ষণ করেছেন কার্তিক মহারাজ। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হতেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।

মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রীত সিং জানিয়েছেন, ‘যে মহিলা এই অভিযোগ দায়ের করেছেন তিনি বহরমপুরে থাকেন’। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘অভিযোগ পাওয়ার পরে ধর্ষণের মামলা রুজু করে নবগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। প্রয়োজনে যাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁকেও জেরা করবে পুলিশ।’যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি কার্তিক মহারাজ। তবে সোশ্যাল মিডিয়াতে, তাঁর অনুগামীরা এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের দাবি, রাজনৈতিক কারণেই কার্তিক মহারাজের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। নাম না করেই তাঁরা ইঙ্গিত করছেন রাজ্যের শাসকদলের দিকেই।ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার সন্ন্যাসী হিসেবে আছেন স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ। গত লোকসভা নির্বাচনের আগে, মুর্শিদাবাদ জেলায় এসে কার্তিক মহারাজকে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মে মাসেও বহরমপুরে এসে জেলা প্রশাসনিক কার্যালয়ে দাঁড়িয়ে নাম না করেই কার্তিক মহারাজকে ফের দুষেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী বছর নির্বাচনে রাজ্যে পরিবর্তন আনার কথাও বলেছেন এই সন্ন্যাসী। এদিকে ওই মহিলার অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে ২০১৩ সালে তাঁকে ধর্ষণ করা হয়েছিল। তাঁর দাবি, চাকরির নাম করে তাঁকে শারীরিক সম্পর্ক এবং জোর করে গর্ভপাতে করতে বাধ্য করেন কার্তিক মহারাজ।তবে এত দিন পরে এই নিয়ে অভিযোগ দায়ের হওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, ঘটনার ১২ বছর পরে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলার মধ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। তাই এই অভিযোগকে কোনওভাবেই গুরুত্ব দিতে চাইছেন না তাঁর ভক্তরা।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।