জম্মু ও কাশ্মীরে আটক চার জইশ জঙ্গি
/ Feb 02, 2026

জম্মু ও কাশ্মীরে আটক চার জইশ জঙ্গি

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ৪ জন জঙ্গিকে ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে। অমরনাথ যাত্রার আগে এই এনকাউন্টার কাশ্মীরে ফের নতুন করে আতঙ্কের আবহ সৃষ্টি করেছে। পহেলগাঁও হামলার পর অমরনাথে যাতে কোনরকম সন্ত্রাসী হামলা না হয় তার জন্য সেনা ও পুলিশ রীতিমত তৎপর। আজ সকালে জেলার বসন্তগড়ের প্রত্যন্ত বিহালি এলাকায় গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অনুসন্ধান দল তল্লাশি অভিযান শুরু করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। কুয়াশাচ্ছন্ন অবস্থা সত্ত্বেও অনুসন্ধান অভিযান চলছে তবে আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতির আসল চিত্র উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

এদিন সকালে উধমপুর জেলার বসন্তগড়ের কুরু এলাকায় জঙ্গিদের সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করা হয়। সেই সময়ে জঙ্গলে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তারপরেই শুরু হয় এনকাউন্টার। সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের এই যৌথ অভিযানে জঙ্গিরা যাতে কোনমতেই পালাতে না পারে, তার জন্য গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। জানা গিয়েছে, আটক সন্ত্রাসীরা পাকিস্তান-ভিত্তিক জইশ-ই-মোহাম্মদের সদস্য।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।