যোধপুর পার্কে বহুতল থেকে ঝাঁপ কলেজ ছাত্রীর, তরুণীর মৃত্যু ঘিরে রহস্য
/ Feb 01, 2026

যোধপুর পার্কে বহুতল থেকে ঝাঁপ কলেজ ছাত্রীর, তরুণীর মৃত্যু ঘিরে রহস্য


যোধপুর পার্কে বহুতল থেকে ঝাঁপ দেয় এক কলেজ ছাত্রী। স্থানীয় সূত্রের খবর, গত দেড় বছর ধরে সেখানকার একটি বাড়িতে তরুণী তার দিদির সঙ্গে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। এদিন সকাল ১১ টা নাগাদ বাড়ির বাসিন্দারা ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ পান। এর পর বাড়ির বাইরে এসে দেখেন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই তরুণী। আহত ছাত্রীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।স্থানীয় সূত্রের খবর, ওই ছাত্রী কালনা কলেজের পড়ুয়া। সেই কলেজে সাইকোলজি নিয়ে তিনি পড়াশোনা করতেন। ওই তরুণী আত্মঘাতী হয়েছেন বলে দাবি বাড়ির মালিকের। জানা গিয়েছে এদিন সকালে ওই তরুণীর সঙ্গে তার দিদির ঝামেলা হয়। পাশাপাশি তরুণী নাকি বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও খবর। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি।স্বাভাবিকভাবেই মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রেমের সম্পর্কে টানাপোড়েনে এই মরণঝাঁপ কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই প্রকাশ্যে আসে অন্য তথ্য। জানা যায়, ১৫ বছর বয়স থেকে মনোরোগে ভুগছিলেন তরুণী। এদিন সকালে পারিবারিক কিছু সমস্যা তৈরি হয়।তার জেরেই কি এই ঝাঁপ? উত্তর খুঁজছে পুলিশ। খতিয়ে দেখা হবে মৃতার মোবাইলও।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।