মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কালীগঞ্জের দুষ্কৃতীরা, বোমাবাজিতে নাবালিকার মৃত্যুতে ধৃত ৪
/ Feb 02, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কালীগঞ্জের দুষ্কৃতীরা, বোমাবাজিতে নাবালিকার মৃত্যুতে ধৃত ৪


সোমবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষনার দিন বোমা ফেটে নাবালিকার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কয়েকঘণ্টার মধ্যেই পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। ঘটনায় আর কেউ জড়িত কিনা সেই বিষয়ে তদন্ত চলছে বলেও খবর।
এদিকে সোমবারের ঘটনার পর থেকেই থমথমে কালীগঞ্জের বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দা গ্রাম। শোকে কাতর মৃতার পরিবার।
সোমবার নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশ হয়। তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ জয়ী হন। দুপুরের পর বিজয়মিছিল চলাকালীন ওই গ্রামে বোমা বিস্ফোরণ হয়। তাতেই মারা যান ওই নাবালিকা। ঘটনা জানাজানি হতেই তীব্র রাজনৈতিক চাপানউতোড় শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। দোষীদের বিরুদ্ধে দ্রুত পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। সেই বার্তাও তিনি দিয়েছিলেন। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছিল। প্রথমে একজনকে গ্রেফতার করা হয়। পরে রাতে ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। ঘটনায় এখনও অবধি মোট চারজনকে ধরা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ধৃতদের নাম আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ ও আনোয়ার শেখ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে খবর। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে। ঘটনায় আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলেও খবর। মৃত ওই নাবালিকা চতুর্থ শ্রেণিতে পড়ত। ঘটনার পর থেকে ওই গ্রাম থমথমে। মেয়ের মৃত্যুতে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলেছে পরিবার। এদিনও সকালে গ্রামে পুলিশ গিয়েছে। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।