পহেলগাঁও ঘটনায় সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে NIAর জালে ২ স্থানীয় বাসিন্দা
/ Feb 02, 2026

পহেলগাঁও ঘটনায় সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে NIAর জালে ২ স্থানীয় বাসিন্দা

পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার ক্ষত আজও তরতাজা। ভারতের তরফে ‘ অপারেশন সিঁদুর’ অভিযান চালানো হয়। এরপর পহেলগাঁও হামলা ঘিরে তদন্তে নামে এনআইএ। সেই ঘটনাতেই এবার এনআইএর জালে ২ জন ধরা পড়েছে। হিলপার্কের বাসিন্দা পরভেজ ও বশির নামে দুই ব্যক্তিকে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে। এই দুজনের বিরুদ্ধে পহেলগাঁও কাণ্ডের জঙ্গিদের থাকা খাওয়ায় সাহায্য করার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।

হিলপার্কের একটি জায়গায় ওই জঙ্গিদের জন্য মরশুমি ছোট ঘর বানিয়ে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন এই পরভেজ ও বশির। পরভেজ আহমেদ জোথার ও বশির আহমেদ জোথারকে ওই হিলপার্ক থেকে গ্রেফতার করা হয়েছে। পহেলগাঁও কাণ্ডের জঙ্গিদের পরভেজ ও বশির খাবার, আশ্রয় দিয়ে সাহায্য করেন। জেরাতে জানা গিয়েছে, ৩ জঙ্গি পাকিস্তানের। জঙ্গিদের সঙ্গে লস্কর ই তৈবার যোগ রয়েছে বলে ধৃতরা জানিয়েছে। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ১৯৬৭, সেকশন ১৯ ধারায় মামলা রয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।