মুর্শিদাবাদে মাঝগঙ্গায় ভয়াবহ নৌকাডুবি, নৌকা চুরি করে পালাতে গিয়ে মাঝি-সহ তলিয়ে গেলেন ১৪ জন
/ Feb 01, 2026

মুর্শিদাবাদে মাঝগঙ্গায় ভয়াবহ নৌকাডুবি, নৌকা চুরি করে পালাতে গিয়ে মাঝি-সহ তলিয়ে গেলেন ১৪ জন

চুরি করা নৌকায় পারাপার করতে গিয়ে বিপর্যয়! মুর্শিদাবাদে মাঝগঙ্গায় তলিয়ে গেলেন ১৪ জন। জানা গিয়েছে জলপথে মুর্শিদাবাদ থেকে মালদহ যাওয়ার পথে শমসেরগঞ্জে ডুবে যায় নৌকাটি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর, এ পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা গিয়েছে। তবে এক জনের এখনও খোঁজ মেলেনি।নিখোঁজ ব্যক্তির নাম জাহাঙ্গির শেখ। ৩৫ বছরের ওই যুবকের বাড়ি বৈষ্ণবনগর থানার বাখরাবাদে। শুক্রবার দুপুর পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। মুর্শিদাবাদ এবং মালদহ জেলার পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা টানা খোঁজ চালিয়ে যাচ্ছেন যুবকের। ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে গঙ্গায়।
শমসেরগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি হয় বৃহস্পতিবার রাত ১টা নাগাদ। বাঁকুড়া থেকে কিছু পরিযায়ী শ্রমিক কাজ শেষে মালদহে তাঁদের বাড়িতে ফিরছিলেন। তাঁরা যখন মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভা এলাকার ফেরিঘাটে পৌঁছোন, তখন রাত হয়ে গিয়েছিল। ফেরি চলাচল বন্ধ ছিল। তখন ওই শ্রমিকেরা বাড়ি যাওয়ার জন্য স্থানীয় কিছু মৎস্যজীবীর সঙ্গে চুক্তি করে বেশি টাকা দিয়ে মাছ ধরার একটি নৌকা ভাড়া করেন। সেই নৌকায় তাঁরা মালদহের বৈষ্ণবনগর থানার উদ্দেশে রওনা দেন বলে অভিযোগ। জানা যাচ্ছে, নৌকাটি যখন মালদহ জেলার বৈষ্ণবনগর থানার পারলালপুর ঘাটের কাছাকাছি ছিল, সেই সময় প্রচণ্ড স্রোতে দুর্ঘটনা হয়।রঞ্জন মণ্ডল নামে স্থানীয় এক মাঝি জানান, রাতে তাঁদের নৌকা কলাবাগান সংলগ্ন ফেরিঘাটে বাঁধা ছিল। সেই সময় দুই মৎস্যজীবী তাঁর নৌকাটি চুরি করে মালদহের শ্রমিকদের ঘাট পারাপার করে দেওয়ার জন্য নিয়ে যান। এবং তার পরেই ওই দুর্ঘটনা। রঞ্জন বলেন, ‘‘সকালে অন্য একটি ঘাটে আমার নৌকা খুঁজে পেয়েছি। বিপদের কথা শুনলাম। আমি পুরো বিষয়টি শমসেরগঞ্জ থানার পুলিশকে জানিয়েছি।’’ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ধুলিয়ান পুরসভা এলাকার বাসিন্দা দুই মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।