ধাবায় ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি, চাকায় পিষে প্রাণ গেল পরপর ৯ জনের, ভয়ঙ্কর দুর্ঘটনা পুনেতে
/ Feb 02, 2026

ধাবায় ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি, চাকায় পিষে প্রাণ গেল পরপর ৯ জনের, ভয়ঙ্কর দুর্ঘটনা পুনেতে


মহারাষ্ট্রের পুনেতে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ধাবার ভিতরে গাড়ি ঢুকিয়ে দিল এক চালক। গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ন’জন। আহত হয়েছেন আরও তিনজন। মৃতদের তালিকায় এক খুদেও রয়েছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে পুনের জেজুরি-মোরগাঁও সড়কে। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধে পৌনে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রবল বৃষ্টি হচ্ছিল সেই সময়। ভারী বৃষ্টির মধ্যেই বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিল চালক। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় ধাবার ভিতরে গাড়িটি ঢুকিয়ে দেয়।
জানা গিয়েছে, ‘শ্রীরাম’ ধাবার মালিক একটি পিক আপ ভ্যান থেকে রেফ্রিজারেটর নামাচ্ছিলেন। ধাবার বাইরে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন। সড়ক থেকে সোজা ধাবার ভিতরে গাড়িটি ঢুকে পড়ায়, পরপর ১২ জনকে পিষে দেয়। বিকট শব্দে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। তারা জানিয়েছে, ১২ জনকেই উদ্ধার করে জেজুরির স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আটজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একজন মহিলা, পুরুষ, দু’জন শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হন। চিকিৎসা চলাকালীন এক শিশুর মৃত্যু হয়েছে। বাকি তিনজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।