গড়বেতায় বন্যা পরিস্থিতি, লাগাতার বৃষ্টিতে ফুঁসছে একাধিক নদী, ডুবেছে সিমলাপাল সেতু
/ Feb 02, 2026

গড়বেতায় বন্যা পরিস্থিতি, লাগাতার বৃষ্টিতে ফুঁসছে একাধিক নদী, ডুবেছে সিমলিপাল সেতু

মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার থেকেই টানা বৃষ্টি চলছে বাঁকুড়া জেলায়। তারই জেরে ডুবলো বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে শিলাবতী নদীর উপরে সিমলিপাল সেতু। বৃহস্পতিবার ভোর থেকে সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করেছে। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে। সেতু পারাপার করতে গিয়ে জলের আটকে যায় তিনটি ট্রাক। ট্রাকে থাকা লোকজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। এদিকে ভারী বর্ষণে শিলাবতী নদীর জলে ডুবেছে ভেলাইডিহা সেতুও।
অন্যদিকে, টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায়। শিলাবতী নদীর জলে প্লাবিত হয়েছে গড়বেতা-১ নং ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েত এবং গড়বেতা-২ নং ব্লকের ৩টি গ্রাম পঞ্চায়েত। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে চন্দ্রকোনা-সহ ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায়।
পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেবাব্রত ঘোষ জানিয়েছেন, কয়েক হাজার দুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে। গড়বেতা-২ নং ব্লকের সারবত, জোগারডাঙ্গা ও পিয়াশালা অঞ্চলও জলমগ্ন বলে জানিয়েছেন বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায়। এই অঞ্চলগুলির বন্যাদুর্গতদের ফ্লাড সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। ফ্লাড সেন্টারগুলিতে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে।
সূত্রের খবর বৃহস্পতিবার গড়বেতার তিনটি অঞ্চলের শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তবে, পলাশিয়া অঞ্চলের পাথরবেড়িয়া নদীঘাটের কাছে একটি বাড়ির লোকজনকে এখনও উদ্ধার করা যায়নি। ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা দ্রুত উদ্ধারের চেষ্টা করছেন।

এদিকে, জলের তোড়ে গড়বেতার দু’টি (১ ও ২নং) ব্লকের একাধিক রাস্তা ও সেতু ভেঙে গিয়েছে বলে স্থানীয় এবং প্রশাসন সূত্রের খবর। কয়েক হাজার মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিলাবতী নদীর জলের তোড়ে গড়বেতার মায়তা থেকে গোয়ালতোড় হয়ে বাঁকুড়া যাওয়ার পাকা রাস্তাটি ভেঙে গিয়েছে। তাছাড়াও, শিলাবতী নদী তীরবর্তী কয়েকশ বিঘা জমি জলের তলায় চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।শালবনীতেও ফুঁসছে তমাল নদী। শালবনীর আউলারা এলাকায় একটি বাঁশের সেতু ভেঙে পড়েছে। শালবনীর বিডিও রোমান মন্ডল এবং গড়বেতা ৩নং ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, “এখনও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে পরিস্থিতির দিকে নজর রেখেছি। জেলা কন্ট্রোল রুমের সাথেও যোগাযোগ আছে।“

প্রবল বৃষ্টিতে চন্দ্রকোনাতে শিলাবতী নদী ছাড়াও ফুলে ফেঁপে উঠেছে কেঠিয়া ও কানা নদীও। নদীর দুর্বল বাঁধের বেহাল অবস্থা নিয়ে চরম দুশ্চিন্তায় মানুষজন। যে কোনও মুহূর্তে ভেঙে যেতে পারে নদী বাঁধ।

জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেছেন, ‘গড়বেতার দু’টি ব্লকে মোট ৯টি সুস্বাস্থ্য কেন্দ্র কার্যত জলের তলায়। স্বাস্থ্যকর্মীরা পৌঁছতে পারছেন না। আমরা প্রশাসনের কাছ থেকে নৌকা চেয়েছি। তবে, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র এবং ফ্লাড সেন্টারে পর্যাপ্ত ওষুধের যোগান রয়েছে।‘ তবে শিলাবতী নদীর জল আরও বাড়লে ঘাটাল মহকুমা হাসপাতালও জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা থাকছে বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে বিডিও এবং ব্লক স্বাস্থ্য অধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন জেলাশাসক খুরশিদ আলি কাদেরি। দুর্গত এলাকাগুলিতে ত্রাণ শিবিরও চালু করা হয়েছে ইতিমধ্যে। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া দুর্গতদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন জেলাশাসক।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।