ট্রায়াল রান সফল হলেই শিয়ালদহ ডিভিশনে চলবে এসি লোকাল, ভাড়া কত জানেন?
/ Feb 02, 2026

ট্রায়াল রান সফল হলেই শিয়ালদহ ডিভিশনে চলবে এসি লোকাল, ভাড়া কত জানেন?


এসি লোকাল নিয়ে যাত্রীদের উৎসাহের অন্ত নেই। সোশ্যাল সাইটেও তার প্রমাণ মিলেছে। বুধবার রাজ্যে এল সেই এসি লোকাল। রানাঘাট স্টেশনে সেই ট্রেন দেখা গেল।এদিন সন্ধ্যায় পূর্ব রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা শীঘ্রই সুখবর পাবেন। তারিখ চূড়ান্ত না হলেও ট্রায়াল রান সফল হলেই আগামী কয়েক মাসের মধ্যে চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন- অন্তত ইঙ্গিত তেমনি মিলেছে। ট্রায়াল রানের জন্য রানাঘাটে নিয়ে আসা হয়েছে একটি এসি ট্রেনের রেক।
এই ট্রেনের ভাড়া কি মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে? সে ব্যাপারেও ইতিবাচক উত্তর দিলেন রেলকর্তারা।রেলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এসি ইএমইউ সাব-আরবান ট্রেনের ভাড়া যাত্রীদের কথা মাথায় রেখে নির্ধারিত হচ্ছে। ১০ কিলোমিটার দূরত্ব যাত্রায় ভাড়া হতে পারে ২৯ টাকা। ১১ থেকে ১৫ কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া হতে পারে ৩৭ টাকা। মান্থলি সিস্টেমও রাখা হচ্ছে। সেক্ষেত্রে ১০ কিলোমিটার দূরত্বের জন্য মাসিক ৫৯০ টাকা এবং ১১ থেকে ১৫ কিলোমিটারের জন্য ৭৮০ টাকা ভাড়া নেওয়া হতে পারে। যদিও শিয়ালদহ ডিভিশনে কোন কোন শাখায় এই ট্রেন চালানো হবে এবং কত ভাড়া হবে, সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তবে ট্রায়াল রান সফল হলেই ট্রেন চালু হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এই ট্রেনের সব কামরাতেই এসি থাকবে। পুরো ট্রেনটির কোচগুলি স্টেনলেস স্টিল দিয়ে নির্মাণ করা হয়েছে। ট্রেনে জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম থাকছে। যাত্রীদের বসার এবং দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা ও মালপত্র রাখার জন্য আধুনিক তাক থাকছে।পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয় শঙ্কর ঝাঁ জানিয়েছেন, ‘অনেকেই হয়তো ভাবেন এসি ট্রেন মানেই অনেক টাকা ভাড়া হবে। তবে যাত্রীদের কথা মাথায় রেখে অনেকটাই সস্তা করা হচ্ছে এই এসি ট্রেনের ভাড়া। সাধারণ লোকাল ট্রেনের থেকে একটু বেশি ভাড়া দিয়ে আরামদায়ক যাত্রা করতে পারবেন এই এসি ট্রেনে।’

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।