
পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের সংঘাতের আবেহেই লাফিয়ে বেড়ে চলেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি সোমবার ঘরোয়া বাজারেও বাড়ল সোনার দাম। সেই সঙ্গে রুপোর দামও বেড়েছে।হলুদ ধাতুর এই দাম নিশ্চিতভাবে মধ্যবিত্তের চিন্তা বাড়াচ্ছে। সোনায় লগ্নিকারীরাও দাম দেখে চিন্তায়। বিশেষজ্ঞরা মনে করছেন, এ সপ্তাহে সোনার দাম কমার সম্ভাবনা কমই রয়েছে।
সোমবার বাজার খোলার পরই লাফিয়ে বাড়তে থাকে সোনার দাম। এদিন প্রতি ১০ গ্রাম সোনার দাম ছুঁয়েছে ১ লক্ষ ১ হাজার ৭৮ টাকা। শনিবারই পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম কর বাদ দিয়েই ১ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছিল। বেড়েছে রুপোর দামও। পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের সংঘাতের জেরে বিশ্ব বাণিজ্যের পরিস্থিতিও অস্থির হয়েছে। অশোধিত জ্বালানি তেলের দামও বাড়ছে। মনে করা হচ্ছে সেজন্যই সোনার দাম ফের নতুন উচ্চতায় পৌঁছল।









