কবে আসবে বর্ষা?
/ Feb 02, 2026

কবে আসবে বর্ষা?

গরমে নাজেহাল দক্ষিনবঙ্গবাসী। কখন বৃষ্টির দেখা মিলবে সেটির দিকে তাকিয়ে রয়েছে তারা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোনোও কোনোও জেলায় বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। শনিবার ও রবিবার সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোনও কোনও জেলায়। বৃষ্টিপাত হলেও সেই পরিমাণ খুব কম। জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে দক্ষিণবঙ্গবাসীকে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কিছু জায়গায়। বুধবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে রবিবারের মধ্যে কিছুটা তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। মঙ্গলে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়।

শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং ন্যূনতম ৬১ শতাংশ। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ৩ দিনে ২-৪ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।