প্রযুক্তিগত সমস্যা, ফের পিছিয়ে গেল শুভাংশুদের মহাকাশযাত্রা
/ Feb 01, 2026

প্রযুক্তিগত সমস্যা, ফের পিছিয়ে গেল শুভাংশুদের মহাকাশযাত্রা

ভারতীয় শুভাংশু শুক্লা-সহ চার মহাকাশচারীর মহাকাশ যাত্রা আপাতত স্থগিত করে দেওয়া হল ৷ বুধবার ভারতীয় সময় সকালে ৬ টা ১৫ নাগাদ এক্স হ্যান্ডেলে Axiom-4 মিশন আপাতত স্থগিত করার কথা জানায় ইলন মাস্কের স্পেসএক্স সংস্থা ৷

ভারতীয় শুভাংশু শুক্লা-সহ আরও তিন জনকে নিয়ে বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল ‘ড্রাগন’ মহাকাশযানের ৷ কিন্তু এই মহাকাশ যাত্রার জন্য যে ফ্যালকন-9 রকেট ব্যবহার করা হয়েছে, তাতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে ৷ আর তা মেরামত করার জন্য আরও কিছুটা সময় চেয়ে নিয়েছেন ইঞ্জিনিয়াররা ৷ এমনটাই জানানো হয়েছে মাস্কের সংস্থা স্পেসএক্স-এর তরফে ৷
ভারতীয় সময় আজ বিকেলে আমেরিকার ফ্লোরিডা থেকে যাত্রা শুরুর কথা ছিল অ্যাক্সিওম-4 মহাকাশযানের ৷ কিন্তু আপাতত তা হচ্ছে না ৷ আজ সকালেই স্পেসএক্স-এর তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ তবে প্রযুক্তিগত সমস্যা মিটিয়ে কবে মহাকাশযানটি যাত্রা শুরু করবে, তা পরে জানানো হবে বলেও ঘোষণা করেছে স্পেসএক্স সংস্থা ৷

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) নিশ্চিত করেছে যে ‘প্রথম ভারতীয় গগনযাত্রী শুভাংশু শুক্লাকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে (ISS) পাঠানোর জন্য ১১ জুন নির্ধারিত অ্যাক্সিওম-4 এর উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে ফ্যালকন-9 রকেটের বুস্টার পর্যায়ের কার্যকারিতা যাচাই করার প্রস্তুতির অংশ হিসাবে ৷ এক্স হ্যান্ডে পোস্ট করে ইসরো চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন জানান, “লঞ্চ প্যাডে ৭ সেকেন্ডের পরীক্ষা করা হয়েছিল। এই পরীক্ষার সময় প্রোপালশন বে-তে LOX অর্থাৎঅক্সিজেন লিকেজ ধরা পড়ে ৷” তিনি আরও জানান, অ্যাক্সিওম এবং স্পেসএক্সের বিশেষজ্ঞদের সঙ্গে ইসরো দলের এই বিষয়ে আলোচনার ভিত্তিতে, উৎক্ষেপণের জন্য ছাড়পত্র পাওয়ার আগে লিকেজটি সংশোধন করার এবং প্রয়োজনীয় পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।