মঙ্গলবার মুম্বইয়ে ভয়ানক খুনের ঘটনা। দেখা গিয়েছে দুজনেই পাক নাগরিক। নোটনদাস ওরফে সঞ্জয় সচদেব ও তাঁর স্ত্রী স্বপ্না গত নভেম্বরে দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে ভারতে আসেন। মুম্বইয়েই তাঁদের ভাড়া বাড়ি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে , দাম্পত্যকলহ থেকেই এই খুন করেছেন নোটনদাস। রান্নাঘরের ছুরি দিয়ে এই খুন করা হয়েছে। প্রথমে স্ত্রীকে কুপিয়ে খুন করেছেন তারপর নিজেকেও ওই একই ছুরি দিয়ে কুপিয়েছেন।
মুম্বই পুলিশের ডিসিপি প্রশান্ত মোহিতে এই ঘটনা প্রসঙ্গে বলেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে পায় রক্তে ভেসে যাওয়া মেঝের উপর দুজনের মৃতদেহ পড়ে আছে। স্বপ্নার বোন স্বপ্নাকে বেশ কয়েকবার ফোন করছিলেন। ফোনে না পেয়ে তাঁর ফ্ল্যাটে চলে আসেন মঙ্গলবার। তিনি এসে দুজনের রক্তাক্ত দেহ দেখতে পান। ইতিমধ্যেই বিএনএস-এর ১০৩ (১) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
মঙ্গলবার পুলিশ তরফে খবর নভি মুম্বইয়ের খারঘর নোডে এলাকায় ভাড়ার ফ্ল্যাটে ৪৫ বছরের এক পাকিস্তানি নাগরিক তাঁর ৩৫ বছরের স্ত্রী, যিনি নিজেও একজন পাকিস্তানি, তাঁকে রান্নাঘরের ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলেছেন এবং তারপর নিজে আত্মহত্যা করেছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে ঝগড়ার পর এই ব্যক্তি তার স্ত্রীর উপর ধারালো রান্নাঘরের ছুরি দিয়ে আঘাত করেন। ঘাড়, পিঠ এবং কাঁধে একাধিকবার ছুরি দিয়ে মারা হয়। যার ফলে তাঁর মৃত্যু হয়। গত ছয় মাস ধরে এই দম্পতি তাঁদের দুই সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন। তদন্তের অংশ হিসেবে বর্তমানে তাদের ভিসা এবং অন্যান্য পরিচয়পত্রের পুঙ্খানুপুঙ্খ যাচাই চলছে।










