প্রয়াত বাল্মীক থাপার
/ Feb 02, 2026

প্রয়াত বাল্মীক থাপার

শনিবার নয়াদিল্লির কৌটিল্য মার্গে নিজের বাসভবনে প্রয়াত ‘বাঘবন্ধু’ বাল্মীক থাপার। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৩। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। আজ বিকেল ৩:৩০ নাগাদ লোধি ইলেকট্রিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। ভারতে ব্র্যাঘ্র সংরক্ষণে তিনি বিশেষ ভূমিকা নিয়েছিলেন। প্রায় পাঁচ দশক ধরে, বন্যপ্রাণী ও সংরক্ষণের উপর বহু বই লেখেন তিনি।

১৯৮৮ সালে তৈরি হওয়া রণথম্ভর ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠা ছিলেন তিনি। থাপারের শিকার বিরোধী আইন এবং বাঘের আবাসস্থল সংরক্ষণের পক্ষে সওয়াল আলাদা মাত্রা নিয়েছিল। থাপার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় বন্যপ্রাণী বোর্ড সহ ১৫০ টিরও বেশি সরকারি প্যানেল এবং টাস্ক ফোর্সে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে, সারিস্কা টাইগার রিজার্ভ থেকে বাঘের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর তাঁকে ইউপিএ সরকারের টাইগার টাস্ক ফোর্সে নিযুক্ত করা হয়। পরিবেশবিদ সুনীতা নারায়ণের সভাপতিত্বে গঠিত টাস্ক ফোর্সের চূড়ান্ত প্রতিবেদনে মানুষ-প্রাণী সহাবস্থানের কথা বলা হলেও, থাপার একটি ভিন্নমত পোষণ করেছিলেন। তাঁর প্রতিবেদনে সতর্ক করে দেওয়া হয়েছিল যে এই ধরনের সহাবস্থান বাঘের জীবনকে বিপন্ন করতে পারে। তিনি যুক্তি দিয়েছিলেন যে, দীর্ঘমেয়াদে বাঘ টিকিয়ে রাখতে হলে বিশাল জমি শুধুমাত্র বন্যপ্রাণীর জন্যই সংরক্ষণ করা প্রয়োজন। থাপারকে এই বিষয়ে ভারতীয় সংরক্ষণের পথিকৃৎ ফতেহ সিং রাঠোর পরামর্শ দিয়েছিলেন। থাপার বন্যপ্রাণীর উপর ৩০টিরও বেশি বই লিখেছেন যার মধ্যে রয়েছে বহু প্রশংসিত “ল্যান্ড অফ দ্য টাইগার: আ ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট” (১৯৯৭) এবং “টাইগার ফায়ার: ৫০০ ইয়ার্স অফ দ্য টাইগার ইন ইন্ডিয়া”।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।