অন্ধ্রে পণ্যবাহী ট্রেনের ২৫টি কামরা লাইনচ্যুত
/ Mar 17, 2026

অন্ধ্রে পণ্যবাহী ট্রেনের ২৫টি কামরা লাইনচ্যুত

পূর্ব সীমান্ত রেলের আরাকু কোট্টাভালাসা সেকশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এদিনের দুর্ঘটনায় মালগাড়ির ২৫টি কামরা লাইনচ্যুত হয়েছে। ওই ট্রেনটিতে মোট ৫০টি কামরা ছিল। প্রত্যক্ষদর্শীরা বিকট শব্দ শুনে এসে দেখেন মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে আছে। দুর্ঘটনা পরে থামিয়ে দেওয়া হয় ট্রেনটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজের জন্য বিশেষ ট্রেন পাঠানো হয়।

কিন্তু ট্রেন দুর্ঘটনার ফলে বিশাখাপত্তনম থেকে কিরান্ডুল পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর বেশ কয়েকটি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। পূর্ব সীমান্ত রেলওয়ে (ECoR) নিশ্চিত করেছে আজ ওয়াল্টেয়ার ডিভিশনের আরাকু-কোট্টাভালাসা সেকশনের চিমিডিপল্লি রেল স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের ২৫টি ওয়াগন লাইনচ্যুত হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করা হয়। এদিন দুপুর ১.০৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটে, যার ফলে রেল পরিষেবা ব্যাহত হয়। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।