থানার ছাদ ভেঙে প্রাণ হারালেন উত্তরপ্রদেশের এক সাব ইনস্পেক্টর
/ Feb 02, 2026

থানার ছাদ ভেঙে প্রাণ হারালেন উত্তরপ্রদেশের এক সাব ইনস্পেক্টর

বেশ কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশে চলছে এক নাগাড়ে ঝড়-বৃষ্টি। এই ভারী বৃষ্টির ফলেই হঠাৎ করে ভেঙে পড়ল গাজিয়াবাদের একটি থানার ছাদ। এদিন রাতে সেই সময়ে সেখানে ঘুমোচ্ছিলেন ৫৪ বছরের সাব ইন্সপেক্টর বীরেন্দ্র কুমার মিশ্র। ঘুমের মধ্যেই চাপা পড়ে প্রাণ হারালেন তিনি।

গাজিয়াবাদের অঙ্কুর বিহারের থানায় অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনারের দফতরের বীরেন্দ্রকুমার শনিবার রাতে ডিউটির পর থানায় থেকে যান। রবিবার রাত ২টো নাগাদ তিনি যখন ঘুমন্ত অবস্থাতে ছিলেন সেই সময়ে হঠাৎ তাঁর উপর ছাদ ভেঙে পড়ে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই চিকিৎসকেরা বীরেন্দ্রকুমারকে মৃত বলে ঘোষণা করেন। বীরেন্দ্র কুমার কর্মসূত্রে গাজিয়াবাদে থাকতেন তবে তাঁর স্ত্রী ও সন্তান দিল্লিতে থাকেন। খবর পেয়ে তাঁরা দিল্লি যান।

অঙ্কুর বিহারের এসিপি জয় কুমার সিং বলেন, ২৫শে মে, ঝড় ও ভারী বৃষ্টির কারণে রাতে থানার ছাদ ভেঙে পড়ে। ছাদ ধসে পড়ার ঘটনায় এসআই বীরেন্দ্র মিশ্রের মৃত্যু হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তিনি ইটাওয়ার বাসিন্দা ছিলেন। দিল্লিতে বসবাসকারী তার পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তারা এখানে পৌঁছেছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।