দিল্লিতে ভারী বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা
/ Feb 02, 2026

দিল্লিতে ভারী বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

দিল্লি এবং আশেপাশের এলাকায় রাতভর ভারী বৃষ্টি,ঝড় ও হাওয়ার ফলে রাস্তাঘাট জলমগ্ন। গাছপালা উপড়ে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়। মতিবাগ, মিন্টো রোড, দিল্লি ক্যান্টনমেন্ট এবং দীনদয়াল উপাধ্যায় মার্গে প্রচুর পরিমান জল জমার খবর পাওয়া গিয়েছে। ভারী বৃষ্টি সঙ্গে ৪০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত দিল্লি। রবিবার সকাল থেকেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (IGIA) বিমান চলাচল ব্যাহত হয়েছে। ভোর ৩.৫৯ মিনিটে ইন্ডিগো তরফে জানানো হয়েছে দিল্লিতে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। সকাল ৭.৩০ টা পর্যন্ত, দিল্লি বিমানবন্দর থেকে বিমানগুলি গড়ে ৪৬ মিনিট দেরিতে ছাড়ছে বলেই খবর। ঝড়ের কারণে ২৫টি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়। যাত্রী হয়রানি এড়াতে বিমানবন্দরের তরফে অ্যাডভাইজ়রি জারি করা হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে সফরের আগে তাঁরা যেন বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে সময়সূচি জেনে নেন।

শনিবার রাত থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়। রবিবার সকাল থেকেই বৃষ্টির পরিমাণ আরও বাড়ে। ঝড়ের দাপটও ছিল মারাত্মক। রবিবার ভোর পর্যন্ত সফদরজঙে ৮১ মিলিমিটার, পালমে ৬৮ মিলিমিটার, পুসায় ৭১ মিলিমিটার, ময়ূর বিহারে ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শহরের অন্যান্য জায়গায় ৫০-৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিল্লি বিমানবন্দর যাওয়ার মূল আন্ডারপাস জলের তলায়। বহু গাড়ি আটকে পড়েছে সেখানে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।